১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
লাইফস্টাইল

নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে

নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে
ছবি : জি বাংলা নিউজ

চোখের সৌন্দর্য বাড়াতে নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহারের সঙ্গে চোখের পাতায় ডেমোডেক্স মাইটের উপস্থিতি, চোখে অস্বস্তি এবং চোখের পাতার তেলগ্রন্থির সমস্যার যোগসূত্র পাওয়া গেছে নতুন এক গবেষণায়। তবে গবেষকরা বলছেন, ডেমোডেক্স মাইটের উপস্থিতি নিজেই রোগের প্রমাণ নয় এবং আইল্যাশ এক্সটেনশন সরাসরি এসব সমস্যা সৃষ্টি করে—এমন কারণ-ফল সম্পর্কও গবেষণায় নিশ্চিত হয়নি।

ইউক্রেনের ন্যাশনাল পিরোগভ মেমোরিয়াল মেডিকেল ইউনিভার্সিটির চক্ষু বিশেষজ্ঞ ড. তেতিয়ানা ঝমুদ ও তাঁর সহকর্মীরা গবেষণাটি পরিচালনা করেন। ১৬ থেকে ২৮ বছর বয়সি ৩৪৫ জন নারীকে নিয়ে চালানো জরিপ এবং নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহারকারী ২৫ জনের চোখের পাতার নমুনা মাইক্রোস্কোপে পরীক্ষা করা হয়। গবেষণাটি ৪৪তম ইউরোপিয়ান সোসাইটি অব ক্যাটার্যাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জনস (ESCRS) কংগ্রেসে উপস্থাপন করা হয়।

৯৬ শতাংশের নমুনায় ডেমোডেক্স

‘গবেষকদের পরামর্শ অনুযায়ী, আইল্যাশ এক্সটেনশন ব্যবহারকারীরা চোখের পাতার পরিচ্ছন্নতার জন্য সংরক্ষণকারী উপাদানমুক্ত ও হাইপোঅ্যালার্জেনিক ক্লিনজিং জেল এবং ল্যাশ ক্লিনজিং ব্রাশ ব্যবহার করতে পারেন।’

— জি বাংলা ডেস্ক

গবেষণায় নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহারকারী ২৫ নারীর মধ্যে ২৪ জনের নমুনায় Demodex folliculorum মাইট পাওয়া যায়। অর্থাৎ নমুনার ৯৬ শতাংশে এ মাইটের উপস্থিতি ছিল। তাঁদের মধ্যে ১৮ জনের চোখের পাতায় মাইট-সংশ্লিষ্ট প্রদাহ বা ত্বকের সমস্যার লক্ষণও দেখা যায়। এসব লক্ষণের মধ্যে ছিল চুলকানি, চোখের পাতায় জ্বালা, লালচে ভাব, ফোলাভাব, চোখের পাতা একসঙ্গে লেগে যাওয়া এবং পাপড়ির গোড়ায় খসখসে আবরণ।

আরও পড়ুন প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় লাইফস্টাইল ৮ দিন আগে

এ ছাড়া জরিপে আইল্যাশ এক্সটেনশন ব্যবহারকারীদের ৪৭ দশমিক ৬ শতাংশ জানান, প্রক্রিয়াটির পর তাঁদের চোখে অস্বস্তি, লালচে ভাব, পানি পড়া বা চুলকানির মতো সমস্যা হয়েছিল। গবেষণায় অংশ নেওয়া প্রায় ৫৮ শতাংশ ব্যবহারকারী প্রতি তিন থেকে চার সপ্তাহ পরপর আইল্যাশ এক্সটেনশন নিতেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চোখের সৌন্দর্য বাড়াতে নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহারের সঙ্গে চোখের পাতায় ডেমোডেক্স মাইটের উপস্থিতি, চোখে অস্বস্তি এবং চোখের পাতার তেলগ্রন্থির সমস্যার যোগসূত্র…
  • ইউক্রেনের ন্যাশনাল পিরোগভ মেমোরিয়াল মেডিকেল ইউনিভার্সিটির চক্ষু বিশেষজ্ঞ ড.
  • ৯৬ শতাংশের নমুনায় ডেমোডেক্স
  • গবেষণায় নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহারকারী ২৫ নারীর মধ্যে ২৪ জনের নমুনায় Demodex folliculorum মাইট পাওয়া যায়।

চোখের তেলগ্রন্থিতেও সমস্যা

গবেষণায় নিয়মিত আইল্যাশ এক্সটেনশন নেওয়া নারীদের মধ্যে চোখের পাতার মেইবোমিয়ান গ্রন্থির অবস্থাও পরীক্ষা করা হয়। যারা অন্তত ১০ বার এই প্রসাধনী পদ্ধতি নিয়েছেন, তাঁদের ৮৫ শতাংশের মধ্যে মেইবোমিয়ান গ্রন্থির অকার্যকারিতার লক্ষণ পাওয়া যায়। এসব গ্রন্থি চোখের অশ্রুস্তরের তৈলাক্ত উপাদান তৈরি করে, যা চোখকে অতিরিক্ত শুষ্ক হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করে।

ডেমোডেক্স কী

ডেমোডেক্স হলো অতি ক্ষুদ্র মাইট, যা সাধারণত মানুষের ত্বক ও চোখের পাতার লোমকূপের আশপাশে থাকতে পারে। এর উপস্থিতি সবসময় রোগের লক্ষণ নয়। তবে অতিরিক্ত সংখ্যায় উপস্থিত হয়ে প্রদাহ, চুলকানি বা চোখের পাতায় অন্যান্য উপসর্গ তৈরি করলে চিকিৎসার প্রয়োজন হতে পারে।

গবেষকদের মতে, আইল্যাশ এক্সটেনশন লাগানোর আঠা চোখের পাতার গোড়ার কাছাকাছি ব্যবহৃত হয়। সেখানে ত্বকের মৃত কোষ ও অন্যান্য উপাদান জমে থাকলে ডেমোডেক্সের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তবে এই সম্পর্ক আরও ভালোভাবে বোঝার জন্য বৃহত্তর গবেষণা প্রয়োজন।

পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব

গবেষণার প্রধান ড. তেতিয়ানা ঝমুদ আইল্যাশ এক্সটেনশন পুরোপুরি বাদ দেওয়ার পরামর্শ দেননি। বরং চোখের পাতার পরিচ্ছন্নতা বজায় রাখা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ডেমোডেক্সের চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

গবেষকদের পরামর্শ অনুযায়ী, আইল্যাশ এক্সটেনশন ব্যবহারকারীরা চোখের পাতার পরিচ্ছন্নতার জন্য সংরক্ষণকারী উপাদানমুক্ত ও হাইপোঅ্যালার্জেনিক ক্লিনজিং জেল এবং ল্যাশ ক্লিনজিং ব্রাশ ব্যবহার করতে পারেন। তবে দীর্ঘস্থায়ী চুলকানি, লালচে ভাব, ফোলাভাব বা দৃষ্টিতে সমস্যা হলে নিজে চিকিৎসা না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

লাইফস্টাইল থেকে আরও

কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারেকমলালেবুকে ভিটামিন সি-এর জনপ্রিয় উৎস হিসেবে বিবেচনা করা হয়। তবে পেয়ারা, আমলকী, পেঁপে, কাঁচামরিচ এবং লাল ও হলুদ ক্যাপসিকামের মতো পরিচিত… ৯ দিন আগে পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণাপ্যান্টের পকেটে মোবাইল ফোন রাখার অভ্যাস পুরুষের প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিছু গবেষণায়… ১১ দিন আগে ২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত ২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিতকিছু রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আনন্দের হতে পারে। তবে কারও কারও ক্ষেত্রে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা। বিশেষ করে দাম্পত্য… ১২ দিন আগে পরোক্ষ ধূমপান কতটা মারাত্মক? ফুসফুসের ক্ষতি করে যেভাবে পরোক্ষ ধূমপান কতটা মারাত্মক? ফুসফুসের ক্ষতি করে যেভাবেআপনি হয়তো ধূমপান করেন না। রেস্তোরাঁ বা বিমানবন্দরের নির্ধারিত ধূমপান এলাকা এড়িয়ে চলেন। এমনকি নিজের বাড়িতেও কাউকে ধূমপান করতে দেন না। কিন্তু… ১৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ এএম · লাইফস্টাইল

চোখের সৌন্দর্য বাড়াতে নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহারের সঙ্গে চোখের পাতায় ডেমোডেক্স মাইটের উপস্থিতি, চোখে অস্বস্তি এবং চোখের পাতার তেলগ্রন্থির সমস্যার যোগসূত্র পাওয়া গেছে নতুন এক গবেষণায়। তবে গবেষকরা বলছেন, ডেমোডেক্স মাইটের উপস্থিতি নিজেই রোগের প্রমাণ নয় এবং আইল্যাশ এক্সটেনশন সরাসরি এসব সমস্যা সৃষ্টি করে—এমন কারণ-ফল।

ফটোকার্ড

নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে

নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে

নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে

শিরোনাম