আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ২৮৪।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যে এ চিত্র দেখা গেছে।
তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি। পঞ্চম স্থানে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর ১৭২।
‘৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।’
— জি বাংলা ডেস্ক
আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন
দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?
এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।
মূল বিষয়গুলি
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
- সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যে এ চিত্র দেখা গেছে।
- তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
- আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে।






মন্তব্য (০)