১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
বিনোদন

ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা

ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা
ছবি : জি বাংলা নিউজ

সন্তানদের প্রযুক্তি ব্যবহারে বেশ সতর্ক বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দুই ছেলে তৈমুর ও জেহের হাতে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে তার। দীর্ঘ সময় ফোন বা গেমে ব্যস্ত থাকলে সন্তানদের হাত থেকে সেটি কেড়ে নিতেও দ্বিধা করেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান কারিনা। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কিছু সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

কারিনা জানান, ছেলেদের নিজেদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। তবে তৈমুর মাঝে মাঝে তার দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তির ফোনকে নিজের ফোন হিসেবে দাবি করে। এ নিয়ে ছেলেকে বুঝিয়েছেন, সেটি তার ফোন নয়। এমনকি বন্ধুদের কাছে ফোনটিকে নিজের বলে পরিচয় দেওয়া যাবে কি না, তৈমুর জানতে চাইলেও কারিনা তাতে সম্মতি দেননি।

‘কারিনার ভাষ্য, প্রযুক্তির কিছু ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার প্রয়োজন হতে পারে, আবার ইতিবাচক দিকগুলোও কাজে লাগানো দরকার।’

— জি বাংলা ডেস্ক

সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি তাকে বেশ উদ্বিগ্ন করে বলে জানান কারিনা। তবে ছেলে তৈমুর তাকে মনে করিয়ে দেয়, বাবা-মাও তো ফোন ব্যবহার করেন। কারিনা বলেন, ছেলেরা যখন দীর্ঘ সময় গেম খেলতে থাকে, তখন তাদের হাত থেকে ফোন সরিয়ে নিতে হয়।

আরও পড়ুন নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে বিনোদন ৪ দিন আগে

এ নিয়ে স্বামী সাইফ আলি খানের সঙ্গেও মাঝেমধ্যে তার মতের অমিল হয়। কারিনা জানান, সাইফ মনে করেন তিনি বিষয়টি নিয়ে কিছুটা বেশি চিন্তা করেন এবং তার আরও শান্ত থাকা উচিত। তবে কারিনার মতে, সন্তানদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। এ বিষয়টিই তাদের মধ্যে মতবিরোধের অন্যতম কারণ বলেও জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সন্তানদের প্রযুক্তি ব্যবহারে বেশ সতর্ক বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান কারিনা।
  • কারিনা জানান, ছেলেদের নিজেদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই।
  • সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি তাকে বেশ উদ্বিগ্ন করে বলে জানান কারিনা।

ছেলেদের শৈশব যতটা সম্ভব দীর্ঘ হোক—এমনটাই চান কারিনা। তিনি চান, তৈমুর ও জেহ যতদিন সম্ভব তাদের শৈশব উপভোগ করুক।

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তাও স্বীকার করেন অভিনেত্রী। তবে প্রযুক্তির ব্যবহার যেন ক্ষতিকর পর্যায়ে না পৌঁছায়, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানান তিনি। বিশেষ করে এআই নিয়ে তার উদ্বেগ বেশি। কারিনার ভাষ্য, প্রযুক্তির কিছু ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার প্রয়োজন হতে পারে, আবার ইতিবাচক দিকগুলোও কাজে লাগানো দরকার।

কারিনা জানান, তার সন্তানদের বয়স এখন ৯ ও ৫ বছর। এ কারণেই এআইসহ নতুন প্রযুক্তির প্রভাব নিয়ে তিনি বিশেষভাবে সচেতন।

বিনোদন থেকে আরও

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরীসংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এ ঘটনার নিন্দা জানিয়ে… ৭ দিন আগে ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান একসময় জনপ্রিয় জুটি ছিলেন। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাঁদের প্রেমের… ৭ দিন আগে কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফবলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনায় এখনো আতঙ্ক ও উদ্বেগ কাটেনি। পুলিশকে দেওয়া জবানবন্দিতে অভিনেতা… ৭ দিন আগে বেলাভূমিতে ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন মিম বেলাভূমিতে ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন মিমদেশ-বিদেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দুর্গাপূজার ছুটির আমেজ কাটতে না কাটতেই এবার দেশের মধ্যেই অবকাশ যাপনে… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ পিএম · বিনোদন

সন্তানদের প্রযুক্তি ব্যবহারে বেশ সতর্ক বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দুই ছেলে তৈমুর ও জেহের হাতে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে তার। দীর্ঘ সময় ফোন বা গেমে ব্যস্ত থাকলে সন্তানদের হাত থেকে সেটি কেড়ে নিতেও দ্বিধা করেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

ফটোকার্ড

ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা

ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা

ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা

শিরোনাম