কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেফতার করেন বলে একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।
রুহুল আমিন ভূইয়া ২০০৯ সালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন তিনি।
‘ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
তবে কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং বর্তমানে তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আরও পড়ুন
দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ঢাকায় রুহুল আমিন ভূইয়া গ্রেফতার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাঁর হাতে আসেনি।
মূল বিষয়গুলি
- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
- রোববার (২২ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেফতার করেন বলে একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।
- রুহুল আমিন ভূইয়া ২০০৯ সালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তবে কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং বর্তমানে তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।






মন্তব্য (০)