সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার পেয়েছেন তাঁরা।
রোববার (২২ নভেম্বর) জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য জানান।
এর আগে শনিবার (২১ নভেম্বর) উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকা থেকে ওই দুই নারীকে উদ্ধার করে বিজিবি। পরে তাঁদের জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া দুই নারী হলেন খুলনার তেরখাদা উপজেলার নয়াবারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) ও তাঁর মা মেহেরুন বিবি (৭০)।
‘ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খুলনার একটি দালাল চক্র সিলেটের স্থানীয় দালালদের সহযোগিতায় ওই দুই নারীকে ভারতে পাঠানোর চেষ্টা করে।’
— জি বাংলা ডেস্ক
পুলিশ জানায়, ভারতে পাঠানোর কথা বলে একটি দালাল চক্র ওই দুই নারীর কাছ থেকে টাকা ও একটি মুঠোফোন হাতিয়ে নেয়। পরে তাঁদের সীমান্ত এলাকায় রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
আরও পড়ুন
আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার
ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খুলনার একটি দালাল চক্র সিলেটের স্থানীয় দালালদের সহযোগিতায় ওই দুই নারীকে ভারতে পাঠানোর চেষ্টা করে। মানব পাচার চক্রটিতে খুলনা ও সিলেটের দুটি পৃথক গ্রুপ কাজ করছে।
মূল বিষয়গুলি
- সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র।
- রোববার (২২ নভেম্বর) জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য জানান।
- এর আগে শনিবার (২১ নভেম্বর) উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকা থেকে ওই দুই নারীকে উদ্ধার করে বিজিবি।
- পুলিশ জানায়, ভারতে পাঠানোর কথা বলে একটি দালাল চক্র ওই দুই নারীর কাছ থেকে টাকা ও একটি মুঠোফোন হাতিয়ে নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে। চক্রের কয়েকজন সদস্যকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।






মন্তব্য (০)