ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!
নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে নিজের অর্থ ও প্রভাব খাটিয়ে গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে এলইডি বাতি লাগানোর অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। তবে নির্বাচনে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই বাতিগুলো খুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে।
ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে প্রচারের অংশ হিসেবে ভোটারদের আকৃষ্ট করতে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হয়। গ্রামবাসীদের দাবি, আলোক শর্মার প্রভাব ও নির্দেশেই এসব বাতি লাগানো হয়েছিল।
‘স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।’
— আন্তর্জাতিক ডেস্ক
নির্বাচনের ফল প্রকাশের পর প্রিয়াঙ্কা শর্মা পরাজিত হন। এরপরই গ্রামগুলো থেকে বাতি খুলে নেওয়ার উদ্যোগ শুরু হয় বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভ ও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাতিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট
খবর পেয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) গ্রামে গিয়ে বাতি খুলতে শুরু করে। গ্রামবাসীদের বাধা সত্ত্বেও দলটি কুমাড়োঁ কি ধানি গ্রাম থেকে অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটির স্ট্রিট লাইট খুলে নেয়। তবে বাকি প্রায় ৪০টি বাতি খোলা সম্ভব হয়নি। নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেওয়ায় সেগুলো রয়ে গেছে।
মূল বিষয়গুলি
- নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে নিজের অর্থ ও প্রভাব খাটিয়ে গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে এলইডি বাতি লাগানোর অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে।
- ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে এ ঘটনা ঘটেছে।
- স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য …
- নির্বাচনের ফল প্রকাশের পর প্রিয়াঙ্কা শর্মা পরাজিত হন।
স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীন জানান, ত্রুটি মেরামতের জন্য গ্রামে গিয়ে এফআরটি দল বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগের মাধ্যমে স্ট্রিট লাইট জ্বলতে দেখে। পরে তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর সেগুলো অপসারণের প্রক্রিয়া শুরু হয়। কীভাবে এবং কার অনুমতিতে এসব সংযোগ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।
তবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা। তাঁর দাবি, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগে এসব বাতি স্থাপন করেছিলেন।






মন্তব্য (০)