দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন এএসআই আব্দুস সাত্তার।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত। রাত সাড়ে ১০টার দিকে দেওভোগ হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তরা তাঁদের ধাওয়া করে। এ সময় আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
‘অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত।’
— জি বাংলা ডেস্ক
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন
কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার
মূল বিষয়গুলি
- নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
- রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
- অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত।
- অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।






মন্তব্য (০)