মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস
আগারগাঁও থেকে মিরপুর-১০ অংশে মেট্রোরেলের পিলারে আঁকা জুলাইয়ের গ্রাফিতির মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সবাইকে ভাগবাটোয়ারা দেওয়ার পর যে সামান্য অর্থ অবশিষ্ট ছিল, তা দিয়েই গ্রাফিতিগুলো আঁকা হয়েছে।
সারজিস আলম জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগকে প্রথমে তাঁরা সাধুবাদ জানিয়েছিলেন। তবে সরেজমিনে গ্রাফিতি দেখে হতাশ হয়েছেন। তাঁর ভাষ্য, যাঁদের ছবি আঁকা হয়েছে, তাঁরা নিজেরা দেখলে লজ্জায় মুখ লুকাতেন। এমনকি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা শহীদ আবু সাঈদও নিজেদের ছবি দেখে চিনতে পারতেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
জুলাইয়ের চেতনার বদলে এসব গ্রাফিতিতে বিএনপির দলীয় স্তুতি বেশি ফুটে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।
‘আগারগাঁও থেকে মিরপুর-১০ অংশে মেট্রোরেলের পিলারে আঁকা জুলাইয়ের গ্রাফিতির মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।’
— জি বাংলা ডেস্ক
গ্রাফিতির লেখার ধরন, রঙের মান ও কাজের দুর্বলতা তুলে ধরে সারজিস লেখেন, কাজগুলো স্মৃতিচারণের চেয়ে হাসির খোরাক হয়েছে। সুযোগ পেলে হয়তো পুরো টাকাই আত্মসাৎ করা হতো—এমন মন্তব্য করে তিনি এটিকে বিএনপির উন্নয়নের উদাহরণ বলে কটাক্ষ করেন।
আরও পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির
তাঁর মতে, দরপত্র ও স্থানীয় পর্যায়ে ভাগবাটোয়ারার পর যে অর্থ অবশিষ্ট থাকে, তা দিয়ে মানসম্মত কাজ করা সম্ভব নয়। অথচ শেরেবাংলা নগরে অন্তর্বর্তী সরকারের সময়ে আঁকা গ্রাফিতিগুলো হৃদয় ছুঁয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।
মূল বিষয়গুলি
- আগারগাঁও থেকে মিরপুর-১০ অংশে মেট্রোরেলের পিলারে আঁকা জুলাইয়ের গ্রাফিতির মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজি…
- সারজিস আলম জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগকে প্রথমে তাঁরা সাধুবাদ জানিয়েছিলেন।
- জুলাইয়ের চেতনার বদলে এসব গ্রাফিতিতে বিএনপির দলীয় স্তুতি বেশি ফুটে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।
- গ্রাফিতির লেখার ধরন, রঙের মান ও কাজের দুর্বলতা তুলে ধরে সারজিস লেখেন, কাজগুলো স্মৃতিচারণের চেয়ে হাসির খোরাক হয়েছে।






মন্তব্য (০)