১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
রাজনীতি

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা
সংগৃহীত

কেন্দ্রীয় শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানকে। সদস্যসচিব করা হয়েছে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে। কমিটিতে প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানও রয়েছেন।

শনিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় তাঁরা সবাই পদত্যাগ করেন।

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

‘কমিটির অন্য সদস্যরা হলেন আগের কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, সাঈদ আল নোমান এমপি, বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম এম নাজিম উদ্দিন, সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ই…’

— জি বাংলা ডেস্ক

শ্রমিক দলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সংগঠনের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছিল। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের গঠনতন্ত্র পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

আরও পড়ুন বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী রাজনীতি ৫ মিনিট আগে

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কেন্দ্রীয় শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
  • শনিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
  • সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপ…
  • শ্রমিক দলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সংগঠনের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছিল।

কমিটির অন্য সদস্যরা হলেন আগের কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, সাঈদ আল নোমান এমপি, বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম এম নাজিম উদ্দিন, সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ ও মিঞা মো. মিজানুর রহমান।

এ ছাড়া কমিটির সদস্যরা হলেন জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), এ কে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।

রাজনীতি থেকে আরও

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থানকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে।… ১ দিন আগে স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভী স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভীসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত… ১ দিন আগে ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন… ৪ দিন আগে আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরনিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে বিএনপি ও… ৪ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

২২ নভেম্বর ২০২৬, ৩:৪৫ পিএম · রাজনীতি

কেন্দ্রীয় শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানকে। সদস্যসচিব করা হয়েছে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে। কমিটিতে প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ।

ফটোকার্ড

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল
নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল
নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

শিরোনাম
চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতবিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভীশ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারাটঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতারব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরাবরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণসাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাসলন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন