শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য করতে হবে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।’
‘খালিদুজ্জামান, জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।’
— জি বাংলা ডেস্ক
বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ধানাইফানাই করার পরই দেশে অস্থিরতা শুরু হয়েছিল। দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের
সফরকালে জামায়াতের আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
মূল বিষয়গুলি
- শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.
- অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।
- জামায়াতের আমির বলেন, ‘প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন।
- বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ধানাইফানাই করার পরই দেশে অস্থিরতা শুরু হয়েছিল।
অস্ট্রেলিয়া সফর সফলভাবে শেষ করে মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।






মন্তব্য (০)