বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী
বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসত্য ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এসব অপতৎপরতা মোকাবিলায় দলটির সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
‘বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসত্য ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।’
— জি বাংলা ডেস্ক
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নয়াপল্টন অবরুদ্ধ করে রাখা হতো। এমনকি সেখানে আসা শিক্ষকদেরও গ্রেপ্তার করা হতো।
আরও পড়ুন
জাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদ
এ সময় ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমনের চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মূল বিষয়গুলি
- বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসত্য ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
- রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
- রিজভী বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।
- তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নয়াপল্টন অবরুদ্ধ করে রাখা হতো।






মন্তব্য (০)