ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পোশাকশ্রমিকদের ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের অন্তত ৩০টি পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
‘গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।’
— জি বাংলা ডেস্ক
এ ছাড়া নগরীর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি যেকোনো সময় অস্বাভাবিক হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
আরও পড়ুন
৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এলাকার কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মূল বিষয়গুলি
- গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পোশাকশ্রমিকদের ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
- বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
- পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
- এ ছাড়া নগরীর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে। কয়েকটি স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার ২০ থেকে ৩০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।






মন্তব্য (০)