২৬শে নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৭.৪২ -৫.৯০ | DS30: ২,০৯১.৭৪ -৪.৪৫ | লেনদেন: ৩,৩৯১.১০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৭.৪২ -৫.৯০ | DS30: ২,০৯১.৭৪ -৪.৪৫ | লেনদেন: ৩,৩৯১.১০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৭.৪২ -৫.৯০ | DS30: ২,০৯১.৭৪ -৪.৪৫ | লেনদেন: ৩,৩৯১.১০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৭.৪২ -৫.৯০ | DS30: ২,০৯১.৭৪ -৪.৪৫ | লেনদেন: ৩,৩৯১.১০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা
সংগৃহীত

লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল স্বর্ণের বারের মতো দেখতে বস্তু। পরে সেগুলো আসল স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশের চেকপোস্টে ধরা পড়ার পর ৪১টি বার পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ভেতরে স্বর্ণ নয়, রয়েছে লোহা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন সেতুর পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির (৩৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।

বুধবার রাতে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরেকজনের সঙ্গে যোগসাজশে তাঁরা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করতেন।’

— জি বাংলা ডেস্ক

পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়। ওই অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন। এ সময় একজন পালিয়ে যান। পরে বাকি দুজনের দেহ তল্লাশি করে মনিরুজ্জামানের কাঁধে থাকা একটি স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও স্কচটেপে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।

আরও পড়ুন কলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার কলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার সারাদেশ ৩ মিনিট আগে

পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, সোনালি প্রলেপের নিচে রয়েছে লোহার বার।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল স্বর্ণের বারের মতো দেখতে বস্তু।
  • মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন সেতুর পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।
  • বুধবার রাতে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
  • পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরেকজনের সঙ্গে যোগসাজশে তাঁরা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন।

জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।

উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন প্রায় ৪ কেজি। এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ ও ৩ হাজার ১৭৪ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সারাদেশ থেকে আরও

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীরনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারের করা মামলায়… ৩ ঘণ্টা আগে পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবনকুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ। তবু উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ কমছে না। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত… ৩ ঘণ্টা আগে চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যাচুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার… ২৩ ঘণ্টা আগে চাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচি চাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচিগ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং প্রান্তিক কৃষক ও সাধারণ ঋণগ্রহীতাদের ঋণের বোঝা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা

২৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম · সারাদেশ

লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল স্বর্ণের বারের মতো দেখতে বস্তু। পরে সেগুলো আসল স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশের চেকপোস্টে ধরা পড়ার পর ৪১টি বার পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ভেতরে স্বর্ণ নয়, রয়েছে লোহা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন।

ফটোকার্ড

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা

৪১টি ‘স্বর্ণের বার’
পরীক্ষায় মিলল লোহা

৪১টি ‘স্বর্ণের বার’
পরীক্ষায় মিলল লোহা

শিরোনাম
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশকলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তারজয়পুরহাটে মাশরুম চাষে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তা পুষ্প৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহাঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটিপুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রীবাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেনস্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্যনেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে