লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা
লক্ষ্মীপুর পৌর এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা ইলিশ বিক্রির দায়ে তিনজনকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অন্যান্য উপকরণ বিক্রির দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুজনকে পৃথক দুটি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ অর্থদণ্ড আদায়ও করা হয়েছে।
‘জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অন্যান্য উপকরণ বিক্রির দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুজনকে পৃথক দুটি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।’
— জি বাংলা ডেস্ক
এ ছাড়া নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক বিক্রেতাকে একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
খালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে ভোরে আগুন
অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল বিনষ্ট করা হয়। পাশাপাশি জব্দ করা জাটকা মাছ লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।
মূল বিষয়গুলি
- লক্ষ্মীপুর পৌর এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা ইলিশ বিক্রির দায়ে তিনজনকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
- মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
- জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অন্যান্য উপকরণ বিক্রির দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুজনকে পৃথক…
- এ ছাড়া নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক বিক্রেতাকে একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের সদস্যরা।






মন্তব্য (০)