জয়পুরহাটে মাশরুম চাষে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তা পুষ্প
মাত্র ২ হাজার টাকা বিনিয়োগে মাশরুম চাষ শুরু করে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী (লতিহাটি) এলাকার নারী উদ্যোক্তা মৌদুদা হক পুষ্প। দুই মাস আগে ছোট পরিসরে শুরু করা এ উদ্যোগে ইতোমধ্যে উৎপাদিত মাশরুম বিক্রি করছেন তিনি। প্রতি কেজি ৪০০ টাকা দরে এ পর্যন্ত প্রায় ১২ কেজি মাশরুম বিক্রি করেছেন। ছোট পরিসরের খামারটি বড় করে অন্য নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান তিনি। তবে এ উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজন সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা।
মৌদুদা হক পুষ্প বলেন, পরিচিত এক নারীর কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করেন তিনি। পাশাপাশি ইউটিউব ও অভিজ্ঞ খামারিদের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। পরিবারের অব্যবহৃত একটি খামার কাজে লাগিয়ে স্বজনদের সহযোগিতায় গড়ে তুলেছেন এ উদ্যোগ। বর্তমানে ওয়েস্টার মাশরুমের দুটি জাত নিয়ে কাজ করছেন তিনি। ভবিষ্যতে উৎপাদন বাড়িয়ে পাঁচ থেকে সাত হাজার ব্যাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে এ জন্য প্রয়োজন অবকাঠামোতে বিনিয়োগ ও কৃষি বিভাগের সহযোগিতা।
পুষ্পের স্বামী মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, একজন নারী স্বাবলম্বী হলে তাঁর আত্মবিশ্বাস বাড়ে। পাশাপাশি পরিবার ও সমাজেও তিনি ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। এ চিন্তা থেকেই স্ত্রীর উদ্যোগে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করছেন তিনি। খামারটি বড় হলে সেখানে আরও কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
‘প্রয়োজনীয় সরকারি সহযোগিতা, উৎপাদন সম্প্রসারণ ও বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।’
— জি বাংলা ডেস্ক
উদ্যোগটি এগিয়ে নিতে পরিবারের অন্য সদস্যরাও সহযোগিতা করছেন। পুষ্পের শাশুড়ি দিল আফরোজা সাবিনা বলেন, মাশরুম চাষের জন্য খড় সেদ্ধ করা, শুকানো ও প্যাকেট তৈরিসহ বিভিন্ন কাজে পরিবারের সদস্যরা তাঁকে সহযোগিতা করেন। তাঁর প্রত্যাশা, পুষ্প একদিন বড় উদ্যোক্তা হবেন এবং তাঁর খামারে অন্যদেরও কাজের সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
পুষ্পের উদ্যোগ দেখে এলাকার অন্য নারীদের মধ্যেও মাশরুম চাষে আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় নারী ফারজানা জানান, পুষ্পের কাজ দেখে তিনিও মাশরুম চাষের বিভিন্ন ধাপ শিখছেন। সুযোগ পেলে নিজেও এ কাজ শুরু করতে চান।
মূল বিষয়গুলি
- মাত্র ২ হাজার টাকা বিনিয়োগে মাশরুম চাষ শুরু করে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী (লতিহাটি) এলাকার নারী উদ্যোক্তা মৌদুদা হক পুষ্প।
- মৌদুদা হক পুষ্প বলেন, পরিচিত এক নারীর কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করেন তিনি।
- পুষ্পের স্বামী মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, একজন নারী স্বাবলম্বী হলে তাঁর আত্মবিশ্বাস বাড়ে।
- উদ্যোগটি এগিয়ে নিতে পরিবারের অন্য সদস্যরাও সহযোগিতা করছেন।
ঈপ্সিতা নামে আরেক নারী বলেন, অল্প জায়গা ও স্বল্প পুঁজিতে ঘরে বসেই মাশরুম চাষের সুযোগ রয়েছে। এ ধরনের উদ্যোগ নারীদের পাশাপাশি তরুণদেরও স্বাবলম্বী হতে সহায়তা করতে পারে।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি ও কৃষিতে তাঁদের অংশগ্রহণ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। এরই অংশ হিসেবে নারী উদ্যোক্তা মৌদুদা হক পুষ্পকে মাশরুম চাষে কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি প্রায় ৭৫০টি স্পন নিয়ে কাজ করছেন। তাঁর উৎপাদিত মাশরুম ইতোমধ্যে বাজারে বিক্রি হচ্ছে। ভবিষ্যতে সুযোগ ও বরাদ্দ পাওয়া গেলে তাঁকে আরও কারিগরি সহায়তার পাশাপাশি আর্থিক সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা হবে।
মাত্র ২ হাজার টাকা দিয়ে শুরু করা এ উদ্যোগে দুই মাসে এ পর্যন্ত মোট ২৮ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। পুষ্পের উদ্যোগ ইতোমধ্যে এলাকার অন্য নারীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা, উৎপাদন সম্প্রসারণ ও বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






মন্তব্য (০)