২৭শে নভেম্বর, শুক্রবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন
সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন বন্ধ করা হয়। কেসিংয়ের সঙ্গে সংযুক্ত বিশেষ ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের পথ পরিবর্তন করে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে বাপেক্স।

বাপেক্স জানায়, আগুন বন্ধ হলেও কূপের কাজ এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে কূপটি আরও ১ হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। খননকাজের সময় ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণে রাখতে মাড বা বিশেষ কাদার মিশ্রণ ব্যবহার করা হবে।

‘কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।’

— জি বাংলা ডেস্ক

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ১ হাজার ফুট পর্যন্ত খনন সফলভাবে সম্পন্ন হলে কূপের ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রেখে প্রয়োজনীয় মাড প্রয়োগ করা হবে। এরপর ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ তৈরি করা হবে। পরবর্তী সময়ে জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে পরিচালনা করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কূপটিতে গ্যাসের সম্ভাবনা যাচাই করে পরবর্তী অনুসন্ধান কার্যক্রম নির্ধারণ করা হবে।

আরও পড়ুন চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সারাদেশ ৬ ঘণ্টা আগে

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর থেকে টানা এক মাস ধরে আগুন জ্বলছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি …
  • শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন বন্ধ করা হয়।
  • বাপেক্স জানায়, আগুন বন্ধ হলেও কূপের কাজ এখনো শেষ হয়নি।
  • প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ১ হাজার ফুট পর্যন্ত খনন সফলভাবে সম্পন্ন হলে কূপের ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রেখে প্রয়োজনীয় মাড প্…

আগুন নিয়ন্ত্রণে আনতে বাপেক্সের বিশেষজ্ঞরা বিভিন্ন কারিগরি পদক্ষেপ নেন। সর্বশেষ ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং এর সঙ্গে ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাস নির্গমনের পথ পরিবর্তন করা হয়। এতে কূপের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন বন্ধ করা সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার অর্থ কূপটিতে গ্যাসের মজুত বা বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হওয়া নয়। খননকাজ, ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সারাদেশ থেকে আরও

কলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার কলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তাররাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম… ১ দিন আগে জয়পুরহাটে মাশরুম চাষে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তা পুষ্প জয়পুরহাটে মাশরুম চাষে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তা পুষ্পমাত্র ২ হাজার টাকা বিনিয়োগে মাশরুম চাষ শুরু করে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী (লতিহাটি) এলাকার নারী… ১ দিন আগে ৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা ৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহালোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল স্বর্ণের বারের মতো দেখতে বস্তু। পরে সেগুলো আসল স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন… ১ দিন আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটিগাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পোশাকশ্রমিকদের ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে কিছু সময়ের জন্য… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

২৭ নভেম্বর ২০২৬, ৩:২৭ পিএম · সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

ফটোকার্ড

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল
ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল
ইনানীর সেই গ্যাসের আগুন

শিরোনাম
পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজনসোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীবিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুনপ্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমানবড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানারসর্বোচ্চ দরের রেকর্ড ভাঙল সয়াবিন তেলচাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকুপ্রচলিত আইনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: তথ্যমন্ত্রীনিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার