গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১
গাজীপুরের কড্ডা এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।
‘পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।’
— জি বাংলা ডেস্ক
দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন
বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মূল বিষয়গুলি
- গাজীপুরের কড্ডা এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
- শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
- দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।