চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
‘স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের নির্মাণকাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার।’
— জি বাংলা ডেস্ক
স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের নির্মাণকাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মূল বিষয়গুলি
- চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
- শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
- স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের নির্মাণকাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার।
বর্তমানে দেলোয়ার হোসেনের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।