১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৮.৪১ +৪৫.৫৯ | DS30: ২,০৫৮.০২ +৮.৫৬ | লেনদেন: ৫,৩১১.৬২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৮.৪১ +৪৫.৫৯
জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্ক সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এমিরেটসের ফ্লাইটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম অংশগ্রহণ। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন তিনি।

‘২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন তিনি।’

— জি বাংলা ডেস্ক

সফরের বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী জাতীয় ২৬ মিনিট আগে

সফরের শেষ দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে জেপি মরগানের আয়োজনে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • নিউইয়র্ক সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এমিরেটসের ফ্লাইটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল প্রধান…
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী।
  • সফরের বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন আয়োজনে বাংলাদেশের স্বার্থ ও মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর এবারের সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল। এসব আলোচনায় বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

জাতীয় থেকে আরও

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন মাহবুবুর রহমান ভূঁঞা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন মাহবুবুর রহমান ভূঁঞাবাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা… ২ ঘণ্টা আগে শহীদ নূর হোসেন দিবস আজ শহীদ নূর হোসেন দিবস আজআজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তাঁর… ৩ ঘণ্টা আগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রীঅনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার… ১৫ ঘণ্টা আগে ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফলসরকারি সেবাব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে সম্প্রসারণ করা হয়েছে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম। এ… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ এএম · জাতীয়

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফটোকার্ড

যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

শিরোনাম