১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
বিনোদন

কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি
সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গহনা, নগদ টাকা ও পরিবারের ভ্রমণের ছবি-ভিডিও পোস্ট করতেন ভারতের তামিলনাড়ুর এক নারী ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণ ও হীরার গহনা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরের দল।

পুলিশ এখন খতিয়ে দেখছে, ওই নারীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখেই চোরেরা চুরির পরিকল্পনা করেছিল কি না।

ভুক্তভোগী ইনফ্লুয়েন্সারের নাম মধুমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি। তিনি নিয়মিত নিজের বিপুল পরিমাণ গহনা ও নগদ টাকার ভিডিও অনুসারীদের সঙ্গে শেয়ার করতেন।

‘তদন্তে পুলিশ জানতে পারে, চুরির কয়েক দিন আগে মধুমিতা বিছানায় টাকার বান্ডিল ছড়িয়ে এবং শরীরে বিপুল পরিমাণ গহনা পরে বেশ কিছু রিলস ও ভিডিও পোস্ট করেছিলেন।’

— জি বাংলা ডেস্ক

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুমিতা ও তার পরিবারের সদস্যরা কেনাকাটার জন্য বাইরে যান। এ সুযোগে চোরেরা বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি লুট করে। তারা প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার, মূল্যবান হীরার গহনা এবং ৫০ হাজার রুপি নগদ নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তী প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তী বিনোদন ৮ ঘণ্টা আগে

তদন্তে পুলিশ জানতে পারে, চুরির কয়েক দিন আগে মধুমিতা বিছানায় টাকার বান্ডিল ছড়িয়ে এবং শরীরে বিপুল পরিমাণ গহনা পরে বেশ কিছু রিলস ও ভিডিও পোস্ট করেছিলেন। এমনকি পরিবারের সদস্যদের নিয়ে কখন এবং কোথায় ঘুরতে যাচ্ছেন, সেই তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গহনা, নগদ টাকা ও পরিবারের ভ্রমণের ছবি-ভিডিও পোস্ট করতেন ভারতের তামিলনাড়ুর এক নারী ইনফ্লুয়েন্সার।
  • পুলিশ এখন খতিয়ে দেখছে, ওই নারীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখেই চোরেরা চুরির পরিকল্পনা করেছিল কি না।
  • ভুক্তভোগী ইনফ্লুয়েন্সারের নাম মধুমিতা।
  • স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুমিতা ও তার পরিবারের সদস্যরা কেনাকাটার জন্য বাইরে যান।

পুলিশের ধারণা, চোরেরা হয়তো দীর্ঘদিন ধরে মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে নজর রাখছিল। তার অনলাইন পোস্ট থেকেই তিনি কখন বাড়িতে থাকবেন না এবং কোথায় মূল্যবান গহনা রাখা আছে—এসব তথ্য চোরেরা জানতে পেরেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে একটি ভিডিওতে মধুমিতা দাবি করেছিলেন, কীভাবে নিজের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে হয়, তা তিনি ভালোভাবেই জানেন। চুরির ঘটনার পর তার সেই পুরোনো ভিডিওটিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিনোদন থেকে আরও

নিখোঁজ বাবার সন্ধানে অভিনেত্রী মেঘলা, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি নিখোঁজ বাবার সন্ধানে অভিনেত্রী মেঘলা, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তিঢাকাই চলচ্চিত্র ও মডেলিং অঙ্গনের পরিচিত মুখ মেঘলা মুক্তা বর্তমানে গভীর পারিবারিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। অসুস্থ বাবাকে খুঁজে না… ১ দিন আগে ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্যহাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসংগীত সাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা… ১ দিন আগে হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে… ২ দিন আগে এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা? এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরপরও… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম · বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গহনা, নগদ টাকা ও পরিবারের ভ্রমণের ছবি-ভিডিও পোস্ট করতেন ভারতের তামিলনাড়ুর এক নারী ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণ ও হীরার গহনা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরের দল।

ফটোকার্ড

কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

শিরোনাম