১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব
সংগৃহীত

ইরান-সমর্থিত হুথিদের দখলে থাকা গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পুনর্দখলে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সম্ভাব্য এ অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েন করা হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে বলে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন অভিযানে স্থলভাগে লড়াই করবে রিয়াদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনি বাহিনী। তাদের সহায়তায় সৌদি আরব বিমান হামলা চালাবে। তবে অভিযানের সুনির্দিষ্ট সময় ও পরিসর এখনো চূড়ান্ত হয়নি।

গত মাসে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে দ্রুত অগ্রসর হয়ে বাব আল-মানদেবের আশপাশের এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ায় সৌদি আরবের নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ নিয়ে উদ্বেগ বেড়েছে।

‘বিশেষ করে তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার আশঙ্কায় রিয়াদ মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের সহায়তা চাইছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

উপসাগরীয় ও ইয়েমেনি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি নেতৃত্ব অভিযানের দুটি সম্ভাবনা বিবেচনা করছে। এর একটি হলো বাব আল-মানদেবের আশপাশে সীমিত অভিযান চালিয়ে উপকূলীয় এলাকা পুনর্দখল করা। অন্যটি হলো আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ ইয়েমেনের একাধিক এলাকায় সমন্বিতভাবে বড় ধরনের অভিযান চালানো।

আরও পড়ুন প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’ প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’ আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অভিযানের পরিসরের ওপর নির্ভর করে এক লাখের বেশি ইয়েমেনি সেনাকে এতে যুক্ত করা হতে পারে। তবে ঠিক কত সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরান-সমর্থিত হুথিদের দখলে থাকা গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পুনর্দখলে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।
  • রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন অভিযানে স্থলভাগে লড়াই করবে রিয়াদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনি বাহিনী।
  • গত মাসে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে দ্রুত অগ্রসর হয়ে বাব আল-মানদেবের আশপাশের এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
  • উপসাগরীয় ও ইয়েমেনি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি নেতৃত্ব অভিযানের দুটি সম্ভাবনা বিবেচনা করছে।

বাব আল-মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পথ দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করে। চলতি বছর হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ায় বাব আল-মানদেবের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সৌদি আরবের ধারণা—হুথিরা বাব আল-মানদেবের নিয়ন্ত্রণে থাকলে তাদের সঙ্গে নতুন করে কার্যকর শান্তি আলোচনা কঠিন হবে। তাই প্রণালিটির আশপাশে হুথিদের সাম্প্রতিক অগ্রগতি ঠেকানো ও আগের অবস্থান ফিরিয়ে আনা সম্ভাব্য অভিযানের অন্যতম লক্ষ্য।

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ইয়েমেনে চলমান সামরিক কর্মকাণ্ডে গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে মার্কিন বাহিনী সরাসরি স্থলযুদ্ধে অংশ নেবে—এমন কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। তুরস্ক ও পাকিস্তানসহ কয়েকটি দেশ সৌদি আরবকে মূলত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য অভিযানে সৌদি আরবের জন্য বড় উদ্বেগ হয়ে উঠতে পারে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। বিশেষ করে তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার আশঙ্কায় রিয়াদ মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের সহায়তা চাইছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাদ্যসংকট ও বাস্তুচ্যুতি বাড়ছে। ফলে সম্ভাব্য বড় সামরিক অভিযান আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ইয়েমেনের মানবিক সংকটকেও আরও গভীর করতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনিইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের সমর্থন নেই। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষ এই যুদ্ধকে… ৫ ঘণ্টা আগে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্ববাজারে তেলের দামে বড় পতনবিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার… ৫ ঘণ্টা আগে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াওদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী… ৫ ঘণ্টা আগে ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কাউপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের লক্ষ্যে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র… ৬ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

৩ অক্টোবর ২০২৬, ৪:১৫ এএম · আন্তর্জাতিক

ইরান-সমর্থিত হুথিদের দখলে থাকা গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পুনর্দখলে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সম্ভাব্য এ অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েন করা হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে বলে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনের বরাত দিয়ে জানিয়েছে।

ফটোকার্ড

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

শিরোনাম
আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচদাদা বাবাকে অন্য ওয়ারিশ থেকে বেশি জমি লিখে দিলে করণীয় কি?প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহালপোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমানস্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতিএশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতাউত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬