১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’!

‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’!
সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও মোদি নিয়মিতভাবে ইউক্রেন সংঘাতের অবসানের প্রয়োজনীয়তার কথা বলেন এবং এ বিষয়ে ‘ভালো কিছু ধারণা’ দিয়েছেন।

বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মোদির প্রসঙ্গ তোলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, মোদি এমন নেতাদের একজন, যিনি রাশিয়ার সঙ্গে তাঁর দেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইউক্রেনের সংঘাত বন্ধের বিষয়টি বারবার উত্থাপন করেন।

পুতিন বলেন, ইউক্রেন সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার বিষয়ে মোদির গভীর আগ্রহ রয়েছে। দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজতে তাঁর কিছু ভালো ধারণাও রয়েছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

‘রুশ প্রেসিডেন্ট বলেন, মোদি এমন নেতাদের একজন, যিনি রাশিয়ার সঙ্গে তাঁর দেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইউক্রেনের সংঘাত বন্ধের বিষয়টি বারবার উত্থাপন করেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

মোদির অবস্থানকে নিরপেক্ষ হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, সংঘাত বন্ধে তাঁর আগ্রহ রয়েছে এবং এ বিষয়ে তিনি যে অবস্থান নিয়েছেন, তা সরাসরি উল্লেখ করাই তাঁর দায়িত্ব বলে মনে করেন। পুতিনের এ মন্তব্যের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থানের প্রতি মস্কোর প্রকাশ্য সমর্থনের বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুন প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’ প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’ আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে ভারত দুই দেশের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে। নয়াদিল্লি বিভিন্ন সময়ে সংঘাতের সমাধানে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরেও পুতিনের সঙ্গে বৈঠকে মোদি সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির প্রয়োজনীয়তার কথা বলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  • বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মোদির প্রসঙ্গ তোলেন পুতিন।
  • পুতিন বলেন, ইউক্রেন সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার বিষয়ে মোদির গভীর আগ্রহ রয়েছে।
  • মোদির অবস্থানকে নিরপেক্ষ হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, সংঘাত বন্ধে তাঁর আগ্রহ রয়েছে এবং এ বিষয়ে তিনি যে অবস্থান নিয়েছেন, তা সরাসরি উল্লেখ করাই তাঁর দায়িত্ব বলে …

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে নয়াদিল্লির মতপার্থক্যও রয়েছে। যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক প্রয়োজন বিবেচনা করেই দেশটির জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হলেও মস্কোর সঙ্গে ভারতের জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক বজায় রয়েছে।

যুদ্ধ শুরুর পর মোদি একাধিকবার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। একইভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। এসব বৈঠকে ভারত সংঘাতের সমাধানে সংলাপ ও কূটনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে।

সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিনের বৈঠকেও ইউক্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। ভারত শান্তি প্রচেষ্টায় ভূমিকা রাখার প্রস্তুতির কথাও জানিয়েছে।

ভালদাই ফোরামে পুতিনের সর্বশেষ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে এবং সংঘাতের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে মোদির সংলাপ ও কূটনীতিনির্ভর অবস্থানের প্রতি পুতিনের প্রকাশ্য প্রশংসা দুই দেশের কূটনৈতিক যোগাযোগের আরেকটি দিক তুলে ধরেছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনিইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের সমর্থন নেই। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষ এই যুদ্ধকে… ৫ ঘণ্টা আগে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্ববাজারে তেলের দামে বড় পতনবিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার… ৫ ঘণ্টা আগে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াওদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী… ৫ ঘণ্টা আগে ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কাউপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের লক্ষ্যে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র… ৫ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’!

৩ অক্টোবর ২০২৬, ৪:৪০ এএম · আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও মোদি নিয়মিতভাবে ইউক্রেন সংঘাতের অবসানের প্রয়োজনীয়তার কথা বলেন এবং এ বিষয়ে ‘ভালো কিছু ধারণা’ দিয়েছেন।

ফটোকার্ড

‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’!

‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’!

‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’!

শিরোনাম
আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচদাদা বাবাকে অন্য ওয়ারিশ থেকে বেশি জমি লিখে দিলে করণীয় কি?প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহালপোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমানস্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতিএশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতাউত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬