১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’

‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’
সংগৃহীত

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শহরের ওপর মানুষের চাপ কমাতে পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

‘পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।’

— জি বাংলা ডেস্ক

পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১১) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু জাতীয় ৪১ মিনিট আগে

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য বাসস্থান’ বলতে শুধু একটি ঘরের নিশ্চয়তা নয়; এর সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সেবাও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারী, স্থানীয় জনগোষ্ঠী, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
  • তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকার…
  • পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে…

বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আবাসন, বস্তি উন্নয়ন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।

অনুষ্ঠানের আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রআন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে প্রকাশিত মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক… ৬ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার… ৯ ঘণ্টা আগে বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক… ২৩ ঘণ্টা আগে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়া মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়াসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’

৫ অক্টোবর ২০২৬, ৫:৪৩ এএম · জাতীয়

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শহরের ওপর মানুষের চাপ কমাতে পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে।

ফটোকার্ড

‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’

‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’

‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু