মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়া
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে মায়ের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আপনারা জানেন, আমার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তাঁর জীবনের অনেকগুলো বছর কাটিয়েছিলেন।’
‘তিনি বলেন, ‘আপনারা জানেন, আমার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তাঁর জীবনের অনেকগুলো বছর কাটিয়েছিলেন।’ প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী হিসেবে, …’
— জি বাংলা ডেস্ক
প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী হিসেবে, আবার কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সগৌরবে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন
চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু
তিনি আরও বলেন, ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তাঁর মায়ের জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসে বারবার সেই কথাই মনে পড়ছিল।
মূল বিষয়গুলি
- সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে মায়ের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।
- তিনি বলেন, ‘আপনারা জানেন, আমার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তাঁর জীবনের অনেকগুলো বছর কাটিয়েছিলেন।’
- প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী হিসেবে, আবার কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী …
একজন সন্তান হিসেবে উপস্থিত সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছেন।






মন্তব্য (০)