এআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া কঠোর পদক্ষেপের ফলে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল ঠেকাতে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। এর দায় স্বীকার করে রোববার পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আগাম প্রস্তুতির ঘাটতি নিয়ে ওঠা সমালোচনার দায়ও এড়াতে পারেন না বলে জানান শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্ট লি জে মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গত সপ্তাহান্তে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী ৩৪ বছর বয়সী হান ওন-সিওক স্বীকার করেন, তিনি ক্ষুদ্র ক্যামেরা, ফোন ও এআই ব্যবহার করে নকল করেছিলেন। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করায় তাঁর ফলাফল নিয়ে আগেই সন্দেহ তৈরি হয়েছিল।
‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া কঠোর পদক্ষেপের ফলে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।’
— আন্তর্জাতিক ডেস্ক
এরপর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত নয় ঘণ্টার সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কর্তৃপক্ষ প্রথমবারের মতো জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে। এ ব্যবস্থার মাধ্যমে দিনভর তিনবার ফোনে সতর্কবার্তা পাঠানো হয়, যা পর্যটকদের ফোনেও বেজে ওঠে।
আরও পড়ুন
চলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুট
এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে বোতাম ঢেকে রাখা এবং চশমা পরীক্ষা করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এতে সৎ শিক্ষার্থীরাও চশমা ও কন্টাক্ট লেন্স নিয়ে দুশ্চিন্তায় পড়েন। পরীক্ষায় অননুমোদিত স্মার্ট ডিভাইসসহ ১১১ জনকে আটক করা হয়।
মূল বিষয়গুলি
- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া কঠোর পদক্ষেপের ফলে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কো…
- গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল ঠেকাতে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়।
- গত সপ্তাহান্তে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী ৩৪ বছর বয়সী হান ওন-সিওক স্বীকার করেন, তিনি ক্ষুদ্র ক্যামেরা, ফোন ও এআই ব্যবহার করে নকল করেছিলেন…
- এরপর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত নয় ঘণ্টার সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কর্তৃপক্ষ প্রথমবারের মতো জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে।
সূত্র: বিবিসি






মন্তব্য (০)