১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

এবার ইতালির উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

এবার ইতালির উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’
সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক সাফল্য পাচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আলোচনায় আসার পর এবার ইতালির লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সিনেমাটি।

রোববার (৪ অক্টোবর) নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। তিনি লিখেছেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন “মাস্টার” সিনেমাটির সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’

ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘মাস্টার’। প্রতিযোগিতায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা থাকলেও জুরি সেরা চলচ্চিত্র হিসেবে ‘মাস্টার’কে নির্বাচিত করে।

‘পুরস্কার দেওয়ার কারণ ব্যাখ্যা করে জুরি বোর্ডের বক্তব্যে বলা হয়, স্থানীয় একটি গল্পের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকট তুলে ধরার অসাধারণ সক্ষমতার জন্য সিনেমাটিকে পুরস্কৃত করা হয়েছে।’

— বিনোদন ডেস্ক

পুরস্কার দেওয়ার কারণ ব্যাখ্যা করে জুরি বোর্ডের বক্তব্যে বলা হয়, স্থানীয় একটি গল্পের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকট তুলে ধরার অসাধারণ সক্ষমতার জন্য সিনেমাটিকে পুরস্কৃত করা হয়েছে। সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্যের মাধ্যমে একজন শিক্ষককে কেন্দ্র করে সততা, সামাজিক ন্যায়বিচার ও ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের বিনোদন ৬ ঘণ্টা আগে

জুরি আরও উল্লেখ করে, মূল চরিত্রের আদর্শ সমাজ পরিবর্তনের সম্ভাবনা তৈরি করলেও ব্যক্তিস্বার্থকে জনকল্যাণের ওপর প্রাধান্য দেওয়া একটি রাজনৈতিক ব্যবস্থার জটিলতায় তা বাধাগ্রস্ত হয়। দুর্নীতির কাছে তাঁর নতি স্বীকারের মধ্য দিয়ে যে বাস্তবতা তুলে ধরা হয়েছে, তা বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে পরিচিত বলেও মন্তব্য করে জুরি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক সাফল্য পাচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’।
  • রোববার (৪ অক্টোবর) নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান।
  • ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘মাস্টার’।
  • পুরস্কার দেওয়ার কারণ ব্যাখ্যা করে জুরি বোর্ডের বক্তব্যে বলা হয়, স্থানীয় একটি গল্পের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকট তুলে ধরার অসাধারণ …

এবারের লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্ব চলচ্চিত্রের দুই বিশিষ্ট নির্মাতা নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। পরিচালক নিকোলাস উইন্ডিং রেফনও নতুন সিনেমা নিয়ে উৎসবে উপস্থিত ছিলেন।

পুরস্কার পাওয়ার পর নিজের পুরো কলাকুশলী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুমিত। তিনি বলেন, ‘আমার পুরো কলাকুশলী টিমের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা; সত্যিই অসাধারণ ছিল আপনাদের ডেডিকেশন!’

আন্তর্জাতিক উৎসবে সাফল্য পেলেও ‘মাস্টার’ এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। নির্মাতার ভাষ্য, দেশে সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ার পরই দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে আনা হবে।

‘মাস্টার’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না ও মাহমুদ আলমসহ অনেকে।

বিনোদন থেকে আরও

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুনদীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজের সংকটে কর্মহীন হয়ে পড়ছেন অনেক শিল্পী ও কলাকুশলী। টানা বেকারত্বের কারণে তাঁদের অনেকে বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক… ৩ দিন আগে পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসনপরবর্তী জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায়… ৫ দিন আগে ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচাসোশ্যাল মিডিয়ায় নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু… ৬ দিন আগে হেলাল খানের থেকে ‘তুই ফ্যাসিস্ট’ শোনার পর যা বললেন জয় চৌধুরী হেলাল খানের থেকে ‘তুই ফ্যাসিস্ট’ শোনার পর যা বললেন জয় চৌধুরীবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক হেলাল খান ও চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যে… ৬ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এবার ইতালির উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

৫ অক্টোবর ২০২৬, ৬:১৮ এএম · বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক সাফল্য পাচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আলোচনায় আসার পর এবার ইতালির লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সিনেমাটি।

ফটোকার্ড

এবার ইতালির উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

এবার ইতালির উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

এবার ইতালির উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

শিরোনাম
আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন