সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?
সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি। একসময় তাঁদের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঐশ্বরিয়াকে সুরক্ষিত রাখতে দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মাত্র সাত দিনের মাথায় সেই দায়িত্ব ছেড়ে দেন সাবেক দেহরক্ষী কেতন কারান্দে। কেন এত অল্প সময়ে কাজটি ছেড়েছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণ জানিয়েছেন তিনি।
‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন কারান্দে জানান, ২০০২ সালের দিকে সাত দিনের জন্য ঐশ্বরিয়ার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় রোহন সিপ্পি পরিচালিত ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং করছিলেন ঐশ্বরিয়া। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন অভিষেক বচ্চন।
সাংবাদিক কাভেরী বামজাই তাঁর ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে লিখেছেন, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার বিষয়টি মেনে নিতে পারেননি সালমান খান। কেতনের ভাষ্য অনুযায়ী, মূলত সালমানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল।
‘‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন কারান্দে জানান, ২০০২ সালের দিকে সাত দিনের জন্য ঐশ্বরিয়ার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।’
— বিনোদন ডেস্ক
বাড়ি থেকে ঐশ্বরিয়াকে নিয়ে শুটিং সেটে পৌঁছে দেওয়াই ছিল কেতনের মূল কাজ। একদিন একটি ফ্যাশন শোতে যাওয়ার পর ফেরার পথে সালমানের মুখোমুখি হন তাঁরা।
আরও পড়ুন
মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের
কেতন জানান, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে সালমান ঢুকে পড়তেন। তখন কোনো ঝামেলায় না জড়িয়ে ঐশ্বরিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে আসাই ছিল তাঁদের কৌশল। ফ্যাশন শো থেকে ফেরার পথে সালমানকে সামনে দেখে বেশ ভড়কে গিয়েছিলেন বলেও জানান তিনি।
মূল বিষয়গুলি
- সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি।
- ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন কারান্দে জানান, ২০০২ সালের দিকে সাত দিনের জন্য ঐশ্বরিয়ার দেহরক্ষী হিসেবে দায়িত্…
- সাংবাদিক কাভেরী বামজাই তাঁর ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে লিখেছেন, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার বিষয়টি মেনে নিতে পারেননি সালম…
- বাড়ি থেকে ঐশ্বরিয়াকে নিয়ে শুটিং সেটে পৌঁছে দেওয়াই ছিল কেতনের মূল কাজ।
তবে ওই ঘটনার পরপরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন কেতন। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সালমান ও ঐশ্বরিয়া দুজনেরই ভক্ত তিনি। তাই তাঁদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জড়াতে চাননি। এ কারণেই কাজটি ছেড়ে দেন।
সালমান ও ঐশ্বরিয়ার মধ্যকার উত্তেজনার আরও কয়েকটি ঘটনার কথা ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কাভেরী বামজাই তাঁর বইয়ে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমার সেটের একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন। সেখানে সালমানের কারণে শুটিং বন্ধ করে দিতে হয়েছিল বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।
বইয়ের ভাষ্য অনুযায়ী, সেটে ঢুকে সালমান শুটিং আটকে দেন এবং টানা সাড়ে চার ঘণ্টা অশান্ত অবস্থায় থাকেন। ফলে পরিচালক আজিজ মির্জা সিনেমাটির শুটিং বন্ধ করতে বাধ্য হন। এর প্রভাব শুধু ‘চলতে চলতে’ সিনেমা থেকে ঐশ্বরিয়ার বাদ পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; ‘বীর-জারা’ ও ‘ম্যায় হুঁ না’-এর মতো প্রকল্পেও এর প্রভাব পড়েছিল বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।
এর আগে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) ও ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২)-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও ঐশ্বরিয়া।






মন্তব্য (০)