১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী
সংগৃহীত

শিক্ষকদের সম্মান শুধু আনুষ্ঠানিকতা বা ফুলের তোড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে যথাযথ বেতন-ভাতা, আর্থিক নিরাপত্তা ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার, শিক্ষকদের মর্যাদা যেন শুধু ফুলের তোড়াতেই সীমাবদ্ধ না থাকে। তার বাস্তব প্রতিফলন থাকতে হবে শিক্ষকদের যথাযথ বেতন-ভাতা, পূর্ণ নিরাপত্তা এবং মানসম্মত কর্মপরিবেশের মধ্যে।’

‘তার বাস্তব প্রতিফলন থাকতে হবে শিক্ষকদের যথাযথ বেতন-ভাতা, পূর্ণ নিরাপত্তা এবং মানসম্মত কর্মপরিবেশের মধ্যে।’ শিক্ষকদের আর্থিক নিরাপত্তার প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, অতীতে বেসরকারি শিক্ষকদের বেতনের ৫০ শতাংশ এমপিওভুক্তির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, পরে তা শত…’

— জি বাংলা ডেস্ক

শিক্ষকদের আর্থিক নিরাপত্তার প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, অতীতে বেসরকারি শিক্ষকদের বেতনের ৫০ শতাংশ এমপিওভুক্তির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, পরে তা শতভাগে উন্নীত করা হয়। পাশাপাশি শিক্ষকদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন স্কেল বৃদ্ধি এবং অবসরভাতা ও কল্যাণ ট্রাস্ট চালু করা হয়েছিল।

আরও পড়ুন চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু জাতীয় ১ ঘণ্টা আগে

বর্তমান সরকার শিক্ষকদের অধিকার ও অবসরকালীন সুবিধা পাওয়ার প্রক্রিয়া হয়রানিমুক্ত করার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা চালুর মাধ্যমে সম্প্রতি প্রায় এক লাখ ২৫ হাজার শিক্ষকের কাছে কল্যাণ ট্রাস্টের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শিক্ষকদের সম্মান শুধু আনুষ্ঠানিকতা বা ফুলের তোড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে যথাযথ বেতন-ভাতা, আর্থিক নিরাপত্তা ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য কর…
  • সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথ…
  • শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার, শিক্ষকদের মর্যাদা যেন শুধু ফুলের তোড়াতেই সীমাবদ্ধ না থাকে।
  • শিক্ষকদের আর্থিক নিরাপত্তার প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, অতীতে বেসরকারি শিক্ষকদের বেতনের ৫০ শতাংশ এমপিওভুক্তির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, পরে তা শতভাগে উন…

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যাদের হাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ সঁপে দিই, তাদের নিজেদের ভবিষ্যৎ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী।’

শিক্ষকতা পেশাকে মেধাবীদের কাছে আকর্ষণীয় করে তুলতে যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষ্য, একসময় মেধাবী শিক্ষার্থীরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীরা শিক্ষকতা পেশায় আসতেন। সেই অবস্থায় ফিরে যেতে হলে শিক্ষকতার মর্যাদার পাশাপাশি আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এআই ও প্রযুক্তির যুগে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি এর ব্যবহারিক প্রয়োগও নিশ্চিত করতে হবে। শিক্ষাব্যবস্থা সংস্কারের ক্ষেত্রেও শ্রেণিকক্ষের বাস্তব অভিজ্ঞতা থাকা শিক্ষকদের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

শিক্ষকের দায়িত্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, প্রতিদিনের কাজের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলেন। শ্রেণিকক্ষের শেষ বেঞ্চে বসে থাকা চুপচাপ বা লাজুক শিক্ষার্থীর প্রতিও শিক্ষকের নজর থাকতে হবে। তাকে সাহস দেওয়া এবং তার মধ্যে স্বপ্ন জাগিয়ে তোলাও শিক্ষকের দায়িত্ব।

বিশ্ব শিক্ষক দিবসে এবার শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগে এ দিবসে ১২ জন শিক্ষককে পুরস্কৃত করা হতো। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সেই সংখ্যা বাড়িয়ে ১০২ জন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষক সমাজের প্রতিটি প্রয়োজনে সরকার পাশে থাকবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জাতীয় থেকে আরও

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রআন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে প্রকাশিত মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক… ৭ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার… ১০ ঘণ্টা আগে বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক… ২৩ ঘণ্টা আগে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়া মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়াসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী

৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম · জাতীয়

শিক্ষকদের সম্মান শুধু আনুষ্ঠানিকতা বা ফুলের তোড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে যথাযথ বেতন-ভাতা, আর্থিক নিরাপত্তা ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফটোকার্ড

শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু