১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ
সংগৃহীত

সারাদেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পদায়নের জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে। তবে তাদের নির্দিষ্ট কোন কার্যালয়ে পদায়ন করা হবে, তা দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা ও সংশ্লিষ্ট কার্যালয়ের প্রয়োজন বিবেচনা করে পরে নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লটারিতে বাছাই হওয়া ১৮ জন হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার মো. গোলাম মোর্তজা, সাতক্ষীরা সদরের অমায়িক বাবু, চাঁদপুরের চিতোষীর ফরিদা আক্তার, চুয়াডাঙ্গা সদরের অজয় কুমার সাহা, চট্টগ্রামের সাতকানিয়ার অমিত মঙ্গল চাকমা, কুষ্টিয়া সদরের মো. রাসেল মল্লিক, নরসিংদীর মনোহরদীর গোবিন্দ সাহা, পিরোজপুরের নাজিরপুরের মো. মাসুম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এস এম আবু মুসা এবং সাতক্ষীরার শ্যামনগরের নাজনিন জাহান।

‘এ ছাড়া কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ হানিফ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মনীষা রায়, চট্টগ্রামের গাছবাড়িয়ার সিং মং থোয়াই, টাঙ্গাইলের গোপালপুরের রাজিব মজুমদার, মুন্সীগঞ্জ সদরের আলী আজগর, মানিকগঞ্জের ঘিওরের শর্মিলা আহমেদ শম্পা, যশোর সদরের আমিনা বেগম এবং চট্টগ্রামের ফট…’

— জি বাংলা ডেস্ক

এ ছাড়া কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ হানিফ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মনীষা রায়, চট্টগ্রামের গাছবাড়িয়ার সিং মং থোয়াই, টাঙ্গাইলের গোপালপুরের রাজিব মজুমদার, মুন্সীগঞ্জ সদরের আলী আজগর, মানিকগঞ্জের ঘিওরের শর্মিলা আহমেদ শম্পা, যশোর সদরের আমিনা বেগম এবং চট্টগ্রামের ফটিকছড়ির টিনু চাকমা লটারিতে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু জাতীয় ১ ঘণ্টা আগে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ঢাকার সব সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কাজের চাপ এক নয়। তাই লটারিতে নির্বাচিতদের দক্ষতা ও কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হবে। শুধু লটারির ভিত্তিতে সরাসরি পদায়ন করলে কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলেও জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সারাদেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পদায়নের জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।
  • মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।
  • লটারিতে বাছাই হওয়া ১৮ জন হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার মো.
  • এ ছাড়া কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ হানিফ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মনীষা রায়, চট্টগ্রামের গাছবাড়িয়ার সিং মং থোয়াই, টাঙ্গাইলের গোপালপুরের রাজিব মজুমদার, মুন্সীগ…

সাব-রেজিস্ট্রারদের ‘প্রাইজ পোস্টিং’ নিয়ে নানা অভিযোগের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মানুষের ধারণায় যেসব জায়গাকে দুর্নীতির আখড়া হিসেবে দেখা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়; এটি একটি শুরুর প্রক্রিয়া এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।

আইনমন্ত্রী আরও বলেন, লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের সাধারণভাবে সার্ভিস রুল অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্ব নেওয়ার পর কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সারাদেশে সাব-রেজিস্ট্রারের প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের প্রক্রিয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে চলছে। সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গত ছয় মাসে এ ধরনের অভিযোগে প্রায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রআন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে প্রকাশিত মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক… ৬ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার… ১০ ঘণ্টা আগে বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক… ২৩ ঘণ্টা আগে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়া মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়াসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

৬ অক্টোবর ২০২৬, ৭:৪৬ এএম · জাতীয়

সারাদেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পদায়নের জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে। তবে তাদের নির্দিষ্ট কোন কার্যালয়ে পদায়ন করা হবে, তা দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা ও সংশ্লিষ্ট কার্যালয়ের প্রয়োজন বিবেচনা করে পরে নির্ধারণ করা হবে।

ফটোকার্ড

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু