১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি
সংগৃহীত

দেশে আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন করে এ ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এবার এনইআইআরের আওতায় অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট শনাক্তের পাশাপাশি সেগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থাও রাখা হচ্ছে।

এর আগে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালু করা হয়েছিল। হ্যান্ডসেট শনাক্ত ও নিয়ন্ত্রণের এই ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে এটি বিটিআরসির তৃতীয় উদ্যোগ।

এনইআইআর মূলত একটি কেন্দ্রীয় ডেটাবেজ। এর মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে ব্যবহৃত হ্যান্ডসেটের আইএমইআই নম্বর যাচাই করা হয়। ফলে অবৈধভাবে আমদানি করা বা চুরি যাওয়া ফোন শনাক্ত করে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে।

‘নতুন করে এনইআইআর চালু হলে দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানি, বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে আইএমইআইভিত্তিক নজরদারি আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।’

— জি বাংলা ডেস্ক

বিটিআরসির গত সপ্তাহের কমিশন সভায় এনইআইআর পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু জাতীয় ৪১ মিনিট আগে

দুই ধাপে চালুর পরিকল্পনা

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশে আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)।
  • এর আগে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালু করা হয়েছিল।
  • এনইআইআর মূলত একটি কেন্দ্রীয় ডেটাবেজ।
  • বিটিআরসির গত সপ্তাহের কমিশন সভায় এনইআইআর পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এনইআইআর দুই ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ পর্যায়ে ব্যবস্থাটির মূল সুবিধাগুলোর প্রায় সবই চালু থাকবে। তবে ডি-রেজিস্ট্রেশন সুবিধা প্রথম ধাপে থাকছে না।

ডি-রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর আগে সরকারের অনুমোদন নেওয়া হবে। এ জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে অনুমোদনের আবেদন করবে বিটিআরসি। তবে দ্বিতীয় ধাপ কবে চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা ঠিক হয়নি।

প্রথম ধাপে অবৈধভাবে তৈরি ও আমদানি করা হ্যান্ডসেট শনাক্ত করা যাবে। পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা মোবাইল ফোনের বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণের সুযোগ থাকবে।

ডি-রেজিস্ট্রেশন চালু হলে এনইআইআরে নিবন্ধিত একটি হ্যান্ডসেটের মালিকানা একজন ব্যবহারকারীর কাছ থেকে অন্যজনের কাছে পরিবর্তন করা যাবে। এতে প্রতিটি ফোনের সঙ্গে তার বর্তমান বা সর্বশেষ মালিকের তথ্য যুক্ত থাকবে। এ সুবিধা দ্বিতীয় ধাপে চালুর পরিকল্পনা রয়েছে।

ক্লোন ফোন বন্ধে সীমাবদ্ধতা

বিটিআরসির কমিশন সভার কার্যবিবরণী অনুযায়ী, প্রথম ধাপে ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করার সুবিধা থাকবে না। এ ধরনের ফোন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের উদ্বেগ রয়েছে।

এনইআইআর চালু হলে বর্তমানে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে সক্রিয় থাকা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

এ ছাড়া আমদানিকারকেরা তাঁদের আমদানি করা হ্যান্ডসেটের আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। আগে আমদানি করা হলেও এখনো বিক্রি হয়নি—এমন ফোনের তথ্যও নিবন্ধনের সুযোগ থাকবে। একইভাবে গুদামে মজুত থাকা হ্যান্ডসেটের তথ্যও এনইআইআরে যুক্ত করা যাবে বলে কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে।

নতুন করে এনইআইআর চালু হলে দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানি, বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে আইএমইআইভিত্তিক নজরদারি আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জাতীয় থেকে আরও

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রআন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে প্রকাশিত মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক… ৬ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার… ৯ ঘণ্টা আগে বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক… ২৩ ঘণ্টা আগে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়া মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়াসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি

৬ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম · জাতীয়

দেশে আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন করে এ ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এবার এনইআইআরের আওতায় অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট শনাক্তের পাশাপাশি সেগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার।

ফটোকার্ড

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু