১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
সংগৃহীত

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের খানবাড়ির পারিবারিক কবরস্থান থেকে প্রথমে সেলিম খানের মরদেহ উত্তোলন করা হয়। পরে তাঁর ছেলে শান্ত খানের মরদেহও উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

‘চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়।’

— জি বাংলা ডেস্ক

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার সারাদেশ ৩৫ মিনিট আগে

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন। তাঁর ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
  • বুধবার (৭ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের খানবাড়ির পারিবারিক কবরস্থান থেকে প্রথমে সেলিম খানের মরদেহ উত্তোলন করা হয়।
  • মরদেহ উত্তোলনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া উ…
  • চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ো…

সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজস্ব ফাঁকিসহ একাধিক মামলা থাকার কথাও জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় জনতার পিটুনিতে সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান নিহত হন।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত মরদেহ দুটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার সকালে মরদেহ দুটি উত্তোলন করা হয়।

সারাদেশ থেকে আরও

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতকিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২১… ১ ঘণ্টা আগে টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতারটঙ্গীর দুই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।… ৪ ঘণ্টা আগে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৪ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

৭ অক্টোবর ২০২৬, ৫:০৯ এএম · সারাদেশ

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

ফটোকার্ড

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু