১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক
সংগৃহীত

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।

সভায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

‘শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফ…’

— জি বাংলা ডেস্ক

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

আরও পড়ুন প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সারাদেশ এইমাত্র

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ফ্যাসিবাদের বিষয়ে কারও কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সব সময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় নেতাদের সঙ্গে…
  • সভায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
  • শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
  • এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ঘাপটি মেরে থাকার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। জাতির প্রয়োজনে তাঁরা এক জায়গায় হতে সময় নেন না। দেশের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, জেলা গণফোরামের সহসভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল ও সাবেক যুগ্ম সদস্যসচিব সামিউর প্রধান।

বক্তারা বলেন, দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কে ছোট দল আর কে বড় দল, এমন পার্থক্য না করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে অভিন্ন অবস্থানে থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে কোনো ধরনের আপস না করে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

সভায় চাঁদপুর জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৩ ঘণ্টা আগে মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুনমানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী… ৮ ঘণ্টা আগে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে? মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে?উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। তবে মতিঝিল-কমলাপুর অংশের… ৯ ঘণ্টা আগে যশোরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও অবদান স্মরণে সংবর্ধনা যশোরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও অবদান স্মরণে সংবর্ধনাযথাযথ মর্যাদা ও নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে যশোর সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন… ২২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

২২ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম · সারাদেশ

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।

ফটোকার্ড

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে
সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে
সর্বদলীয় ঐক্যের ডাক

শিরোনাম
প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতবিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভীশ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারাটঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার