১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে গ্যাস ট্যাবলেট সেবন করে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (৫০) মারা গেছেন। অডিট কার্যক্রম চলাকালে তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি করেছেন তার সহকর্মীরা। তবে অডিটের সঙ্গে তার গ্যাস ট্যাবলেট সেবন ও মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুস সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

আব্দুস সালাম নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি নিমগাছী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

‘তবে অডিটের কোনো সিদ্ধান্ত, চাপ বা অন্য কোনো কারণে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।’

— জি বাংলা ডেস্ক

ব্যাংকের কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই শাখায় অডিট কার্যক্রম চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুস সালাম। পরে সহকর্মী ও পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার সারাদেশ ৪৩ মিনিট আগে

নিমগাছী শাখার কর্মী শফিকুল ইসলাম বলেন, অডিট চলাকালে আব্দুস সালামকে কিছুটা হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। বিষয়টি জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব।’ পরে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে গ্যাস ট্যাবলেট সেবন করে শাখা ব্যবস্থাপক মো.
  • মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে।
  • আব্দুস সালাম নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
  • ব্যাংকের কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই শাখায় অডিট কার্যক্রম চলছিল।

শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার পর অডিট কমিটির সদস্যদের নিয়ে ব্যাংকের কর্মী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও ব্যাংকের কর্মীরা অডিট কমিটির সদস্যদের আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে যায় পুলিশ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুস সালামের মৃত্যুর পর অডিট কার্যক্রমের বিষয়টি সামনে আসায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে অডিটের কোনো সিদ্ধান্ত, চাপ বা অন্য কোনো কারণে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষেরও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতকিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২১… ১ ঘণ্টা আগে টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতারটঙ্গীর দুই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।… ৪ ঘণ্টা আগে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৪ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

৭ অক্টোবর ২০২৬, ৫:২৫ এএম · সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে গ্যাস ট্যাবলেট সেবন করে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (৫০) মারা গেছেন। অডিট কার্যক্রম চলাকালে তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি করেছেন তার সহকর্মীরা। তবে অডিটের সঙ্গে তার গ্যাস ট্যাবলেট সেবন ও মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া।

ফটোকার্ড

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু