১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ?

জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ?
খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদরের সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত সংগৃহীত

খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কার্যালয়ের সামনে থেকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিট পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে কে বা কারা তাঁকে নিয়ে গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে কার্যালয় থেকে বের হয়ে তন্ময় কুমার মণ্ডল একটি রিকশায় ওঠেন। এ সময় কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরে। তাঁদের মধ্যে দুজন রিকশায় উঠে তাঁকে চেপে ধরেন। পরে তাঁকে মোটরসাইকেলে তুলে কালীবাড়ি ঘাটের দিকে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাব-রেজিস্ট্রার কার্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। দলিল লেখক, নকলনবিশ ও স্থানীয়রা তাঁর খোঁজে বিভিন্ন এলাকায় যান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে।

‘দুর্নীতি করে আমাকে কেউ টাকা দিতে পারবে না, কারও টাকা আমি অন্যায়ভাবে নেব না।’ তবে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও সিসিটিভি ফুটেজের সঙ্গে তন্ময় কুমার মণ্ডলের বক্তব্যের কিছুটা অমিল রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

সিসিটিভি ফুটেজে তন্ময় কুমার মণ্ডলকে একটি রিকশায় করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। অন্য একটি ফুটেজে তাঁকে মোটরসাইকেলে ওঠানোর দৃশ্যও দেখা যায়। তবে তাঁকে কেন এবং কারা নিয়ে গিয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার সারাদেশ ৩৫ মিনিট আগে

প্রায় ৪০ মিনিট পর তন্ময় কুমার মণ্ডল নিজেই কার্যালয়ে ফিরে আসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘কয়েকজন যুবক কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে কিছু কাগজ সঠিক কি না দেখতে দিয়েছে। কাজ শেষ হলে তারাই রিকশায় তুলে দিয়েছে। এর বেশি কিছু জানি না। আর কোনো কথা বলতে চাই না।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কার্যালয়ের সামনে থেকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
  • প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে কার্যালয় থেকে বের হয়ে তন্ময় কুমার মণ্ডল একটি রিকশায় ওঠেন।
  • ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাব-রেজিস্ট্রার কার্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।
  • সিসিটিভি ফুটেজে তন্ময় কুমার মণ্ডলকে একটি রিকশায় করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

পরে তিনি আরও বলেন, ‘আমি এখানে চাকরি করতে আসছি—দুর্নীতি করার জন্য আসি নাই। কোনো দুর্নীতিবাজদের সঙ্গে আমি আপস করব না। দুর্নীতি করে আমাকে কেউ টাকা দিতে পারবে না, কারও টাকা আমি অন্যায়ভাবে নেব না।’

তবে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও সিসিটিভি ফুটেজের সঙ্গে তন্ময় কুমার মণ্ডলের বক্তব্যের কিছুটা অমিল রয়েছে। এ কারণে ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। তিনি নিজেও থানায় কোনো অভিযোগ করেননি বলে পুলিশ জানিয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিছু কাগজপত্র দেখানোর কথা বলে কয়েকজন তাঁকে ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল বলে সাব-রেজিস্ট্রার জানিয়েছেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কারা তাঁকে নিয়ে গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার পর তন্ময় কুমার মণ্ডল কিছু সময় কার্যালয়ে অবস্থান করেন। এদিকে তাঁকে প্রকাশ্য দিবালোকে কার্যালয়ের সামনে থেকে তুলে নেওয়ার অভিযোগের ঘটনায় কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চালাচ্ছে।

সারাদেশ থেকে আরও

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতকিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২১… ১ ঘণ্টা আগে টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতারটঙ্গীর দুই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।… ৪ ঘণ্টা আগে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৪ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ?

৭ অক্টোবর ২০২৬, ৪:০৬ পিএম · সারাদেশ

খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কার্যালয়ের সামনে থেকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিট পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে কে বা কারা তাঁকে নিয়ে গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফটোকার্ড

জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ?

জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ?

জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ?

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু