১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

১ মিনিটে দুই ট্রেনের শতভাগ টিকিট উধাও, ক্ষোভ আশফাক নিপুণের

১ মিনিটে দুই ট্রেনের শতভাগ টিকিট উধাও, ক্ষোভ আশফাক নিপুণের
সংগৃহীত

রেলের অনলাইনে টিকিট ছাড়ার এক মিনিটের মধ্যেই কক্সবাজারগামী দুটি ট্রেনের সব টিকিট শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার আশফাক নিপুণ। টিকিট কালোবাজারি ও কথিত সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঘটনাটিকে ‘কমার্স ফিকশন’ বলে অভিহিত করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন নিপুণ।

নিপুণ জানান, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার বয়োবৃদ্ধ সেজো মামা। বয়সের কারণে দীর্ঘ সময় বাসে ভ্রমণ করা কষ্টকর হওয়ায় তারা রেলপথে যাওয়ার সিদ্ধান্ত নেন।

‘রেলের অনলাইনে টিকিট ছাড়ার এক মিনিটের মধ্যেই কক্সবাজারগামী দুটি ট্রেনের সব টিকিট শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার আশফাক নিপুণ।’

— বিনোদন ডেস্ক

তিনি জানান, যাত্রার ১০ দিন আগে সকাল ৮টায় ঢাকা-কক্সবাজার রুটের টিকিট ছাড়ার কথা জেনে নির্ধারিত সময়ের আগেই অনলাইনে টিকিট কাটার প্রস্তুতি নেন। সকাল পৌনে ৮টা থেকেই মোবাইল ফোন নিয়ে অপেক্ষা করছিলেন তিনি।

আরও পড়ুন মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের বিনোদন ৬ ঘণ্টা আগে

নিপুণের ভাষ্য, সকাল ৮টায় সার্চ করার পর তার সামনে অনেকগুলো খালি আসন দেখা যায়। কিন্তু টিকিট কাটার প্রক্রিয়া শুরু করার এক মিনিটের মধ্যেই তিনি দেখতে পান, দুটি ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রেলের অনলাইনে টিকিট ছাড়ার এক মিনিটের মধ্যেই কক্সবাজারগামী দুটি ট্রেনের সব টিকিট শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা ও …
  • বুধবার (৭ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন নিপুণ।
  • নিপুণ জানান, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
  • তিনি জানান, যাত্রার ১০ দিন আগে সকাল ৮টায় ঢাকা-কক্সবাজার রুটের টিকিট ছাড়ার কথা জেনে নির্ধারিত সময়ের আগেই অনলাইনে টিকিট কাটার প্রস্তুতি নেন।

এ নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, একটি টিকিট নির্বাচন, ওটিপি দেওয়া এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে সাধারণত কয়েক মিনিট সময় লাগে। সেই হিসাবে এক মিনিটের মধ্যে দুটি ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নিপুণ লেখেন, জুল ভার্নের ‘৮০ দিনে বিশ্ব ভ্রমণ’-এর মতো রেলওয়ে যেন লিখেছে ‘এক মিনিটে দুই ট্রেন গায়েব’-এর ‘কমার্স ফিকশন’।

রেলের টিকিট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে বলেও অভিযোগ করেন এই নির্মাতা। তার দাবি, সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের টিকিট পাওয়ার ভোগান্তির পরিবর্তন হচ্ছে না। যে সরকারই ক্ষমতায় থাকুক, টিকিট-সংক্রান্ত একটি চক্রের প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নিপুণ আরও বলেন, কোনো সরকার যদি বিমানবন্দর ও রেলওয়ের দীর্ঘদিনের কথিত সিন্ডিকেট ভাঙতে পারে, তাহলে সেই সরকারকে তিনি সর্বকালের সেরা সরকার হিসেবে মেনে নিতে প্রস্তুত।

এদিকে অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যাওয়া এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছে। গত ২২ সেপ্টেম্বর সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি-১১) স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে মামলা করেন।

পরে ১ অক্টোবর আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেয়। বর্তমানে পিবিআইয়ের একজন উপপরিদর্শক মামলাটি তদন্ত করছেন।

বিনোদন থেকে আরও

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুনদীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজের সংকটে কর্মহীন হয়ে পড়ছেন অনেক শিল্পী ও কলাকুশলী। টানা বেকারত্বের কারণে তাঁদের অনেকে বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক… ৩ দিন আগে পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসনপরবর্তী জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায়… ৫ দিন আগে ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচাসোশ্যাল মিডিয়ায় নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু… ৬ দিন আগে হেলাল খানের থেকে ‘তুই ফ্যাসিস্ট’ শোনার পর যা বললেন জয় চৌধুরী হেলাল খানের থেকে ‘তুই ফ্যাসিস্ট’ শোনার পর যা বললেন জয় চৌধুরীবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক হেলাল খান ও চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যে… ৬ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

১ মিনিটে দুই ট্রেনের শতভাগ টিকিট উধাও, ক্ষোভ আশফাক নিপুণের

৮ অক্টোবর ২০২৬, ৪:৫১ এএম · বিনোদন

রেলের অনলাইনে টিকিট ছাড়ার এক মিনিটের মধ্যেই কক্সবাজারগামী দুটি ট্রেনের সব টিকিট শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার আশফাক নিপুণ। টিকিট কালোবাজারি ও কথিত সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঘটনাটিকে ‘কমার্স ফিকশন’ বলে অভিহিত করেছেন তিনি।

ফটোকার্ড

১ মিনিটে দুই ট্রেনের শতভাগ টিকিট উধাও, ক্ষোভ আশফাক নিপুণের

১ মিনিটে দুই ট্রেনের শতভাগ টিকিট উধাও, ক্ষোভ আশফাক নিপুণের

১ মিনিটে দুই ট্রেনের শতভাগ টিকিট উধাও, ক্ষোভ আশফাক নিপুণের

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু