১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল
সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সাবরেজিস্ট্রার সিরাজুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না হওয়া, দলিলপ্রতি ঘুষ নেওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। দলিলের খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক থাকার পরও নির্ধারিত উৎকোচ না দিলে দলিলে স্বাক্ষর করা হয় না বলে অভিযোগ করেছেন দলিল লেখক, দাতা ও গ্রহীতারা।

সংশ্লিষ্টদের অভিযোগ, কর্মস্থলে যোগদানের পর থেকে সাবরেজিস্ট্রার সপ্তাহে তিন দিনের বেশি অফিসে উপস্থিত থাকেন না। এতে সেবাপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তবে সাবরেজিস্ট্রার দাবি করেছেন, জেলা রেজিস্ট্রারকে অবগত করেই তিনি অফিসে অনুপস্থিত থাকেন।

অন্যদিকে দ্বিগুণ উৎকোচের বিনিময়ে ত্রুটিপূর্ণ বা জাল কাগজপত্রের ভিত্তিতেও দলিল সম্পাদনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, উৎকোচ দিতে অনিচ্ছুক সেবাপ্রত্যাশীদের বিভিন্ন কাগজের ত্রুটি দেখিয়ে হয়রানি করা হয়।

‘বারাইপুর গ্রামের শাহাদাত অভিযোগ করেন, সিরাজুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে সাব-কবলা দলিলপ্রতি ১ হাজার ৩০০ টাকা এবং হেবার ঘোষণা দলিলপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা নেওয়া হচ্ছে।’

— জি বাংলা ডেস্ক

সরেজমিন সাবরেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়, যেসব দাতা-গ্রহীতা দলিলপ্রতি নির্ধারিত উৎকোচ দিচ্ছেন, তাদের দলিলে বিশেষ চিহ্ন দিয়ে এজলাসে দাখিল করা হচ্ছে। আর যারা টাকা দিচ্ছেন না, তাদের কাগজপত্রে বিভিন্ন ত্রুটি দেখিয়ে ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার সারাদেশ ২৯ মিনিট আগে

দীন মোহাম্মদ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, উৎকোচ না দেওয়ায় তাঁদের দলিল কাগজের ত্রুটি দেখিয়ে ফেরত দেওয়া হয়। সাত দিন হয়রানির পর মঙ্গলবার অফিসের সাইফুল আলমের কাছে ১ হাজার ৩০০ টাকা দেওয়ার পর দলিলটি জমা নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সাবরেজিস্ট্রার সিরাজুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না হওয়া, দলিলপ্রতি ঘুষ নেওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
  • সংশ্লিষ্টদের অভিযোগ, কর্মস্থলে যোগদানের পর থেকে সাবরেজিস্ট্রার সপ্তাহে তিন দিনের বেশি অফিসে উপস্থিত থাকেন না।
  • অন্যদিকে দ্বিগুণ উৎকোচের বিনিময়ে ত্রুটিপূর্ণ বা জাল কাগজপত্রের ভিত্তিতেও দলিল সম্পাদনের অভিযোগ রয়েছে।
  • সরেজমিন সাবরেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়, যেসব দাতা-গ্রহীতা দলিলপ্রতি নির্ধারিত উৎকোচ দিচ্ছেন, তাদের দলিলে বিশেষ চিহ্ন দিয়ে এজলাসে দাখিল করা হচ্ছে।

বারাইপুর গ্রামের শাহাদাত অভিযোগ করেন, সিরাজুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে সাব-কবলা দলিলপ্রতি ১ হাজার ৩০০ টাকা এবং হেবার ঘোষণা দলিলপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা নেওয়া হচ্ছে। কাগজপত্রে ত্রুটি থাকলে আরও ৬০০ টাকা দিতে হয় বলেও অভিযোগ করেন তিনি।

শাহাদাতের আরও অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানানো কয়েকজন দলিল লেখককে অপমান করে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁর দাবি, অফিস সহকারী মোল্লার মাধ্যমে এসব টাকা নেওয়া হয়।

দলিল লেখক সমিতির সম্পাদক বলেন, ২৪ হাজার টাকা পর্যন্ত দলিলের ক্ষেত্রে পে-অর্ডার বাদে ২ শতাংশ টাকা হাতে নেওয়ার নিয়ম রয়েছে। এর বাইরে নগদ টাকা নেওয়ার নিয়ম নেই। তবে কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বললে দলিল লেখকদের কার্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে গত বছরের মার্চে বারাইপুর গ্রামের শাহাদাত ও দাতা জয়নাল আবদিনের একটি দলিলের বিষয়েও সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ২১১ নম্বর দলিল থেকে দুটি সাব-কবলা দলিল করতে ৫৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। এ বিষয়ে উত্থাপিত অন্যান্য অভিযোগেরও নিরপেক্ষ যাচাই প্রয়োজন।

অভিযোগের বিষয়ে উপজেলা সাবরেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, জেলা রেজিস্ট্রারকে অবগত করেই তিনি অফিসে অনুপস্থিত থাকেন। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সত্য নয়।

সারাদেশ থেকে আরও

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতকিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২১… ১ ঘণ্টা আগে টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতারটঙ্গীর দুই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।… ৩ ঘণ্টা আগে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৪ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

৮ অক্টোবর ২০২৬, ৫:০২ এএম · সারাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সাবরেজিস্ট্রার সিরাজুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না হওয়া, দলিলপ্রতি ঘুষ নেওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। দলিলের খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক থাকার পরও নির্ধারিত উৎকোচ না দিলে দলিলে স্বাক্ষর করা হয় না বলে অভিযোগ করেছেন দলিল লেখক, দাতা ও গ্রহীতারা।

ফটোকার্ড

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু