১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে জড়িয়ে পড়েন ‘পিচ্চি রাজা’

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে জড়িয়ে পড়েন ‘পিচ্চি রাজা’
সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এ ব্লকের ১৭৭ নম্বর ঘরে জন্ম ও বেড়ে ওঠা মো. রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। ২৭ বছর বয়সী এই যুবক কিশোর বয়সেই অপরাধজগতে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মাদক কারবার, হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ইশতিয়াকের সহযোগী হিসেবে অপরাধে জড়ান রাজা। ওই সময় থেকেই তিনি পুলিশের সোর্স হিসেবেও কাজ শুরু করেন বলে দাবি পুলিশের। মাঝখানে একটি সিএনজি পাম্পে চাকরি করলেও পরে আবার মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি।

২০১৮ সালে ৫১টি ইয়াবাসহ প্রথমবার গ্রেপ্তার হন রাজা। দুই মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে নিজের অপরাধী নেটওয়ার্ক বিস্তৃত করেন বলে পুলিশ জানায়। ২০২০ সালে তাঁর সহযোগী ইশতিয়াক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলে জেনেভা ক্যাম্পের মাদক কারবারের বড় একটি অংশ রাজার নিয়ন্ত্রণে আসে বলে পুলিশের দাবি। একপর্যায়ে টেকনাফ থেকে সরাসরি মাদকের চালান আনার রুটও তৈরি করেন তিনি।

‘২০২৪ সালের ৫ আগস্টের পর জেনেভা ক্যাম্পে মাদক স্পট ও বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে রাজার গ্রুপের সঙ্গে বুনিয়া সোহেলসহ বিভিন্ন গ্রুপের সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ জানায়।’

— জি বাংলা ডেস্ক

২০২৪ সালের ৫ আগস্টের পর জেনেভা ক্যাম্পে মাদক স্পট ও বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে রাজার গ্রুপের সঙ্গে বুনিয়া সোহেলসহ বিভিন্ন গ্রুপের সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ জানায়। বাজার ও লাইনম্যান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এসব সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার সারাদেশ ১৯ মিনিট আগে

চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ঢাকায় ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের লড়াই থেকেই এসব হত্যাকাণ্ডের সূত্রপাতের কথা জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এ ব্লকের ১৭৭ নম্বর ঘরে জন্ম ও বেড়ে ওঠা মো.
  • পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ইশতিয়াকের সহযোগী হিসেবে অপরাধে জড়ান রাজা।
  • ২০১৮ সালে ৫১টি ইয়াবাসহ প্রথমবার গ্রেপ্তার হন রাজা।
  • ২০২৪ সালের ৫ আগস্টের পর জেনেভা ক্যাম্পে মাদক স্পট ও বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে রাজার গ্রুপের সঙ্গে বুনিয়া সোহেলসহ বিভিন্ন গ্রুপের সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ জা…

মাদক কারবারের পাশাপাশি রাজার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় তাঁর একাধিক ফ্ল্যাট ও প্লট এবং মোহাম্মদপুরের সিএনজি অটোরিকশা সিন্ডিকেট নিয়ন্ত্রণের তথ্য পাওয়া গেছে। হামলা ও ভয়ভীতি প্রদর্শনের জন্য তাঁর নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে বলেও পুলিশের দাবি। তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা ও বিস্ফোরকসহ ৩০টির বেশি মামলা রয়েছে; এর মধ্যে মোহাম্মদপুর থানাতেই রয়েছে ২৫টি মামলা।

প্রিজন ভ্যান থেকে নিখোঁজ

গ্রেপ্তারের পর রাজাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন।

পুলিশের তদন্তে উঠে আসে, তাঁতীবাজার এলাকায় আগে থেকেই একটি প্রাইভেটকার নিয়ে রাজার বোন ও আরেক নারী অপেক্ষা করছিলেন। পুলিশের অভিযোগ, দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার নিজেই রাজাকে ওই গাড়িতে তুলে দেন। পরে গাড়িটি চলে যাওয়ার পর এসআই প্রবীর অন্য একটি বাহনে করে গাজীপুরের বাইমাইল এলাকায় গিয়ে আবার প্রিজন ভ্যানে ওঠেন।

তদন্তে আরও জানা যায়, ওই দিন রাজার বোনের সঙ্গে এসআই প্রবীরের অন্তত ১৩ বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই প্রবীর, গাড়িচালক কামাল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া এসআই প্রবীর, চালক কামাল ও রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চালক কামালের বাসা থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মো. মিজানুর ইসলাম বলেন, রাজাকে পালাতে সহায়তা করতে কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতকিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২১… ৫৫ মিনিট আগে টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতারটঙ্গীর দুই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।… ৩ ঘণ্টা আগে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণবরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।… ৩ ঘণ্টা আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাকচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে জড়িয়ে পড়েন ‘পিচ্চি রাজা’

৮ অক্টোবর ২০২৬, ৫:২২ এএম · সারাদেশ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এ ব্লকের ১৭৭ নম্বর ঘরে জন্ম ও বেড়ে ওঠা মো. রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। ২৭ বছর বয়সী এই যুবক কিশোর বয়সেই অপরাধজগতে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মাদক কারবার, হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

ফটোকার্ড

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে জড়িয়ে পড়েন ‘পিচ্চি রাজা’

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে জড়িয়ে পড়েন ‘পিচ্চি রাজা’

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে জড়িয়ে পড়েন ‘পিচ্চি রাজা’

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু