১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন
সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ভারতের গোয়ার পানাজির কাছে ডোনা পাওলা এলাকায় নিজ অ্যাপার্টমেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ভোরে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানানো হয়েছে।

১৯৫১ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তীক্ষ্ণ অভিনয়শৈলী, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং জটিল ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

‘১৯৫১ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।’

— বিনোদন ডেস্ক

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘সালাম বোম্বে’, ‘অব তক ছাপ্পান’, ‘অপহরণ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। গুরুগম্ভীর চরিত্রের পাশাপাশি কমেডি চরিত্রেও তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।

আরও পড়ুন মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের বিনোদন ৬ ঘণ্টা আগে

‘ওয়েলকাম’ (২০০৭) সিনেমায় ‘উদয় শেঠি’ চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পান নানা পাটেকর। পরবর্তী সময়ে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। ‘হাউসফুল ৫’-এর মতো সিনেমাতেও তাকে দেখা গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন।
  • ভোরে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে।
  • ১৯৫১ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
  • ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’তেও অভিনয় করেন নানা পাটেকর। আর ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। সিনেমাটির জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার পান।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে নানা পাটেকর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্র ও শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে তাকে ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী দেওয়া হয়।

অভিনয়ের পাশাপাশি নানা পাটেকর গানও গেয়েছেন। ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘আঁচ’ (২০০৩) সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে তার কণ্ঠ শোনা গেছে।

মঞ্চ ও চলচ্চিত্র—দুই ক্ষেত্রেই দীর্ঘ ক্যারিয়ারে নানা পাটেকর নিজের আলাদা অভিনয়ভাষা তৈরি করেছিলেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা অক্ষয় কুমারসহ সহকর্মীরা তার অভিনয়জীবন ও স্বতন্ত্র প্রতিভার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বিনোদন থেকে আরও

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুন সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে: মুনমুনদীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজের সংকটে কর্মহীন হয়ে পড়ছেন অনেক শিল্পী ও কলাকুশলী। টানা বেকারত্বের কারণে তাঁদের অনেকে বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক… ৩ দিন আগে পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসনপরবর্তী জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায়… ৫ দিন আগে ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচাসোশ্যাল মিডিয়ায় নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু… ৬ দিন আগে হেলাল খানের থেকে ‘তুই ফ্যাসিস্ট’ শোনার পর যা বললেন জয় চৌধুরী হেলাল খানের থেকে ‘তুই ফ্যাসিস্ট’ শোনার পর যা বললেন জয় চৌধুরীবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক হেলাল খান ও চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যে… ৬ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম · বিনোদন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ভারতের গোয়ার পানাজির কাছে ডোনা পাওলা এলাকায় নিজ অ্যাপার্টমেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ফটোকার্ড

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন

শিরোনাম
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু