১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৩৩.৩২ -৫৪.৭০ | DS30: ২,০৯৬.১৯ -১৭.২৭ | লেনদেন: ৯,১৭৮.৬৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৩.৩২ -৫৪.৭০ | DS30: ২,০৯৬.১৯ -১৭.২৭ | লেনদেন: ৯,১৭৮.৬৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৩.৩২ -৫৪.৭০ | DS30: ২,০৯৬.১৯ -১৭.২৭ | লেনদেন: ৯,১৭৮.৬৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৩.৩২ -৫৪.৭০ | DS30: ২,০৯৬.১৯ -১৭.২৭ | লেনদেন: ৯,১৭৮.৬৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

বাংলাদেশ থেকে রিয়াদ অভিমুখী ৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ থেকে রিয়াদ অভিমুখী ৫ ফ্লাইট বাতিল
সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বাংলাদেশ থেকে রিয়াদগামী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, সৌদিয়া ও রিয়াদ এয়ারের এসব ফ্লাইট বাতিল করা হয়।

শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বিমানবন্দরের পরিস্থিতি বিবেচনায় মাঝপথ থেকে ওমানের মাস্কাটে অবতরণ করে। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। এ ছাড়া সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক রয়েছেন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, সৌদিয়া ও রিয়াদ এয়ারের এসব ফ্লাইট বাতিল করা হয়।’

— জি বাংলা ডেস্ক

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবারের হামলায় সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই সময় বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি একটি বাণিজ্যিক বিমানও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।

আরও পড়ুন গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক জাতীয় ৩ ঘণ্টা আগে

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সাম্প্রতিক সময়ে হামলা-পাল্টা হামলা বেড়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বাংলাদেশ থেকে রিয়াদগামী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
  • শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বিমানবন্দরের পরিস্থিতি বিবেচনায় মাঝপথ থেকে ওমানের মাস্কাটে অবতরণ করে।
  • সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।
  • গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আসতে পারে। যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পর বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জাতীয় থেকে আরও

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর… ৪ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেনটানা দুই দিন ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও… ৫ ঘণ্টা আগে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রীনোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী… ১ দিন আগে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতেরমার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাংলাদেশ থেকে রিয়াদ অভিমুখী ৫ ফ্লাইট বাতিল

১১ অক্টোবর ২০২৬, ৪:৩৮ এএম · জাতীয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বাংলাদেশ থেকে রিয়াদগামী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, সৌদিয়া ও রিয়াদ এয়ারের এসব ফ্লাইট বাতিল করা হয়।

ফটোকার্ড

বাংলাদেশ থেকে রিয়াদ অভিমুখী ৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ থেকে রিয়াদ অভিমুখী ৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ থেকে রিয়াদ অভিমুখী ৫ ফ্লাইট বাতিল

শিরোনাম
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতশেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমিরচুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যাচাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচিখালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে ভোরে আগুনগোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটকলক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানানারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ