নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে তাঁদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শাওন আরমান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
‘ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা সিলেটে এসে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট মামলার বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন।’
— জি বাংলা ডেস্ক
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
খালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে ভোরে আগুন
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস ঘিরে ফেলে। রাত পৌনে ১টার দিকে অভিযান শুরু হয়।
মূল বিষয়গুলি
- কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলি…
- বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে তাঁদের আটক করা হয়।
- আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
- সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। পরে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে চারজনকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির গণমাধ্যমকে বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।
ওসি আরও বলেন, তাঁরা সিলেট নগরীতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন বলেও জানান তিনি।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা সিলেটে এসে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট মামলার বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






মন্তব্য (০)