২৬শে নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫১৭.৪৫ -১৫.৮৭ | DS30: ২,০৮৮.৫৪ -৭.৬৫ | লেনদেন: ৩,৯৩৯.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১৭.৪৫ -১৫.৮৭ | DS30: ২,০৮৮.৫৪ -৭.৬৫ | লেনদেন: ৩,৯৩৯.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১৭.৪৫ -১৫.৮৭ | DS30: ২,০৮৮.৫৪ -৭.৬৫ | লেনদেন: ৩,৯৩৯.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১৭.৪৫ -১৫.৮৭ | DS30: ২,০৮৮.৫৪ -৭.৬৫ | লেনদেন: ৩,৯৩৯.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। আহতরা কিং খালিদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

‘রিয়াদে বাংলাদেশ মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে এবং হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।’

— জি বাংলা ডেস্ক

প্রতিমন্ত্রী বলেন, নিহত ব্যক্তিরা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা, দেশে তাঁদের পরিবার কোথায়—এসব তথ্য জানার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে এর আগেও বাংলাদেশির প্রাণহানি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক।

আরও পড়ুন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ জাতীয় ৩৫ মিনিট আগে

তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যাবে না। মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশির প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
  • রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
  • শামা ওবায়েদ ইসলাম বলেন, হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন।
  • প্রতিমন্ত্রী বলেন, নিহত ব্যক্তিরা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা, দেশে তাঁদের পরিবার কোথায়—এসব তথ্য জানার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া…

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভাল সরকারের অগ্রাধিকার। রিয়াদে বাংলাদেশ মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে এবং হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

হামলার পর রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ওই সময় কিং খালিদ বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল কি না বা কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান প্রতিমন্ত্রী।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, সৌদি সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর মরদেহ যত দ্রুত সম্ভব পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় থেকে আরও

আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীরপ্তানির বাজার সম্প্রসারণ ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬।… ৩ ঘণ্টা আগে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কলাতিয়া এলাকার ২৬টি… ৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের পঞ্চম সভা আজ পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের পঞ্চম সভা আজতৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা আজ… ৩ ঘণ্টা আগে প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রীপ্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন… ৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম · জাতীয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ফটোকার্ড

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিরোনাম
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণগ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশকলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তারজয়পুরহাটে মাশরুম চাষে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তা পুষ্প৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহাঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটিপুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রীবাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেনস্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য