মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্চের শুরুতে মার্কিন সেনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করেছে ইরান। রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
ইরানে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ। তবে ইলন মাস্কের প্রতিষ্ঠান গোপনে দেশটিতে স্টারলিংকের ডিভাইস স্থাপন করেছে। সেসব ডিভাইস ব্যবহার করেই মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
ওয়াশিংটন পোস্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে, বিষয়টি জানতে পেরে ইলন মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন।
‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্চের শুরুতে মার্কিন সেনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করেছে ইরান।’
— আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাস্ককে তাঁর দল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনারাও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’-এর অপব্যবহার করছে। তারা কম দামের প্ল্যান কিনে সেটি অন্য কাজে ব্যবহার করেছে।
আরও পড়ুন
শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪
মার্কিন সেনারা স্থল অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত স্টারশিল্ডের প্ল্যান কিনলেও তা একমুখী (ওয়ান-ওয়ে) ড্রোন ছোড়ার কাজে ব্যবহার করেছে। মাস্কের প্রতিষ্ঠান মূলত ড্রোন উৎক্ষেপণের কাজে ব্যবহৃত ইন্টারনেট সেবার জন্য বেশি দাম নেয়।
মূল বিষয়গুলি
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্চের শুরুতে মার্কিন সেনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট ব্য…
- ইরানে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ।
- ওয়াশিংটন পোস্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে, বিষয়টি জানতে পেরে ইলন মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন।
- প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাস্ককে তাঁর দল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনারাও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’-এর অপব্যবহার করছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স কোনো মন্তব্য করেনি।
ইরান-যুক্তরাষ্ট্র এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার নিয়ে এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান।
সূত্র: ওয়াশিংটন পোস্ট






মন্তব্য (০)