১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৯.২২ +৪.০৭ | DS30: ২,০৬৬.৪৩ -২.০০ | লেনদেন: ৫৪২.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৯.২২ +৪.০৭
সারাদেশ

বাসায় ‘মাদক’ চাষের ল্যাব, ১০ মাস পর গ্রেপ্তার সেই মার্কিন নাগরিক

 বাসায় ‘মাদক’ চাষের ল্যাব, ১০ মাস পর গ্রেপ্তার সেই মার্কিন নাগরিক
ছবি : জি বাংলা নিউজ

রাজধানীর ওয়ারীর একটি বাসায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে আলোচিত সেই মার্কিন নাগরিক তৌসিফ হাসানকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত ঢাকার ওয়ারী থানাধীন র‍্যাংকিন স্ট্রিটে তার নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অধিদপ্তরের অনুসন্ধানে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল শেখেন তৌসিফ। পরে দেশে ফিরে নিজের বাসায় এ মাদক উৎপাদনের জন্য বিশেষায়িত ল্যাব গড়ে তোলেন।

‘রাজধানীর ওয়ারীর একটি বাসায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে আলোচিত সেই মার্কিন নাগরিক তৌসিফ হাসানকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।’

— জি বাংলা ডেস্ক

গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের একটি চেষ্টা তদন্ত করতে গিয়ে তৌসিফের নাম সামনে আসে। ওই ঘটনার সূত্র ধরে তার ওয়ারীর বাসায় অভিযান চালিয়ে কুশ চাষের জন্য তৈরি একটি বিশেষ ল্যাবের সন্ধান পান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে সারাদেশ ৩ মিনিট আগে

সেই অভিযানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সংগ্রহ করা কুশ এবং চাষের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া সিসা সেবনের উপকরণ ও বিদেশি মদও পাওয়া যায়। বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি কক্ষেও টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর ওয়ারীর একটি বাসায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে আলোচিত সেই মার্কিন নাগরিক তৌসিফ হাসানকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন…
  • রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত ঢাকার ওয়ারী থানাধীন র‍্যাংকিন স্ট্রিটে তার নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
  • অধিদপ্তরের অনুসন্ধানে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল শেখেন তৌসিফ।
  • গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের একটি চেষ্টা তদন্ত করতে গিয়ে তৌসিফের নাম সামনে আসে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে বাসার ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং এর কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তৌসিফ। এ কাজে তার এক বান্ধবী সহযোগিতা করতেন বলে তদন্তে জানা গেছে।

এদিকে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২টি ইয়াবা বড়ি যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। ডিএনসির অভিযানে চালানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তৌসিফের বান্ধবী ও তাঁর বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। সেই মামলায় তৌসিফকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিএনসি। মাদক সংগ্রহের উৎস, সরবরাহব্যবস্থা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সারাদেশ থেকে আরও

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে তাঁরা মহাসড়কে… ৪৭ মিনিট আগে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটটি গ্রামে আজ সোমবার প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ… ৫০ মিনিট আগে মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪ মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার সকাল ৮টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী… ১১ ঘণ্টা আগে নারী উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা পেলেন ৭৫ নারী নারী উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা পেলেন ৭৫ নারীনিজেদের মেধা, শ্রম ও উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা নারীদের স্বীকৃতি ও উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা সম্মেলন… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাসায় ‘মাদক’ চাষের ল্যাব, ১০ মাস পর গ্রেপ্তার সেই মার্কিন নাগরিক

২ নভেম্বর ২০২৬, ৯:২৮ এএম · সারাদেশ

রাজধানীর ওয়ারীর একটি বাসায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে আলোচিত সেই মার্কিন নাগরিক তৌসিফ হাসানকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ফটোকার্ড

বাসায় ‘মাদক’ চাষের ল্যাব, ১০ মাস পর গ্রেপ্তার সেই মার্কিন নাগরিক

বাসায় ‘মাদক’ চাষের ল্যাব, ১০ মাস পর গ্রেপ্তার সেই মার্কিন নাগরিক

বাসায় ‘মাদক’ চাষের ল্যাব, ১০ মাস পর গ্রেপ্তার সেই মার্কিন নাগরিক

শিরোনাম