নারী উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা পেলেন ৭৫ নারী
নিজেদের মেধা, শ্রম ও উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা নারীদের স্বীকৃতি ও উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি চারজন অসচ্ছল নারী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল মৌরী অডিটোরিয়ামে চাঁদপুরের মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অনুষ্ঠান নির্মাতা ড. জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
‘মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শামীমা কবীরের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রোমেনা পারভীন, সহসভাপতি শামীমা আক্তার কুসুম, মেলা পরিচালক মাহফুজা আক্তার, মনোয়ারা বেগম পলি…’
— জি বাংলা ডেস্ক
মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শামীমা কবীরের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রোমেনা পারভীন, সহসভাপতি শামীমা আক্তার কুসুম, মেলা পরিচালক মাহফুজা আক্তার, মনোয়ারা বেগম পলি ও ফাহিমা সুলতানা পারভীন।
আরও পড়ুন
মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল চারজন নারী উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
মূল বিষয়গুলি
- নিজেদের মেধা, শ্রম ও উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা নারীদের স্বীকৃতি ও উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান।
- রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল মৌরী অডিটোরিয়ামে চাঁদপুরের মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অনুষ্ঠান নির্মাতা ড.
- মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শামীমা কবীরের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধার…
আয়োজকরা জানান, নারীরা শুধু পরিবারের দায়িত্ব পালনে সীমাবদ্ধ নন; নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের উদ্যোগের স্বীকৃতি দেওয়া, নতুন উদ্যোক্তা তৈরি এবং অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন।
এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা আয়োজকদের।
ছবি ক্যাপশন: মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে এক নারী উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অতিথিরা।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।