জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখভাল এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া শহীদদের পরিবারের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। এটি সরকারের সবচেয়ে পবিত্র দায়িত্ব।”
‘এটি সরকারের সবচেয়ে পবিত্র দায়িত্ব।” তিনি আরও বলেন, “যারা আন্দোলনে আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন বা স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।” হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র…’
— জি বাংলা ডেস্ক
তিনি আরও বলেন, “যারা আন্দোলনে আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন বা স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।”
আরও পড়ুন
অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা
হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবার ও আহত যোদ্ধাদের মর্যাদা, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।
মূল বিষয়গুলি
- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখভাল এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারে…
- বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভ…
- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া শহীদদের পরিবারের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা…
- তিনি আরও বলেন, “যারা আন্দোলনে আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন বা স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা…






মন্তব্য (০)