প্রসব জটিলতায় সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রুমা উপজেলার সুনসুং পাড়ায় ওই নারী প্রসবজনিত জটিলতায় পড়েন। এ সময় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় সেনাবাহিনী।
‘বান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান।’
— জি বাংলা ডেস্ক
পরে সেনাবাহিনীর একটি টহল দল তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মুনলাই পাড়ার কাছে গাড়িতেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় তাঁর পরিবারের সদস্য ও একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ
পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
মূল বিষয়গুলি
- বান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান।
- সোমবার (২ নভেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
- সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রুমা উপজেলার সুনসুং পাড়ায় ওই নারী প্রসবজনিত জটিলতায় পড়েন।
- পরে সেনাবাহিনীর একটি টহল দল তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মুনলাই পাড়ার কাছে গাড়িতেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।