১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮০.৭৪ -৫২.৮৪ | DS30: ২,০১৬.৫৯ -২৫.৫৫ | লেনদেন: ৩,৩০৪.৬১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮০.৭৪ -৫২.৮৪
আন্তর্জাতিক

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প
ছবি : জি বাংলা নিউজ

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাঁদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা কংগ্রেসের এক বা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলেও মন্তব্য করেছেন।

নিউইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস চলে গেলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তখন আমি মিস্টার ভেটো হয়ে যাব। আমি তাদের সবকিছু ধ্বংস করতে দেব না।’

‘এভাবে এক-দুই মাস সব বিলে ভেটো দেওয়ার পর তারা যখন দেখবে সময় নষ্ট হচ্ছে, তখন আলোচনায় আসবে এবং একটি চুক্তিতে পৌঁছাবে।’ এ ধরনের সমঝোতা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প।’

— Mehedi (Admin)

ট্রাম্প জানান, ডেমোক্র্যাটরা কংগ্রেস থেকে যেসব বিল পাঠাবেন, সেগুলোতে তিনি ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস সব বিলে ভেটো দেওয়ার পর ডেমোক্র্যাটরা বুঝতে পারবেন যে এতে সময় নষ্ট হচ্ছে। তখন তাঁরা আলোচনায় বসতে এবং সমঝোতায় পৌঁছাতে তাঁর কাছে আসবেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

ট্রাম্প বলেন, ‘তারা বিভিন্ন বিল পাঠাবে। আপনি সেগুলোতে ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস সব বিলে ভেটো দেওয়ার পর তারা যখন দেখবে সময় নষ্ট হচ্ছে, তখন আলোচনায় আসবে এবং একটি চুক্তিতে পৌঁছাবে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাঁদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • নিউইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
  • ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস চলে গেলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তখন আমি মিস্টার ভেটো হয়ে যাব।
  • ট্রাম্প জানান, ডেমোক্র্যাটরা কংগ্রেস থেকে যেসব বিল পাঠাবেন, সেগুলোতে তিনি ভেটো দেবেন।

এ ধরনের সমঝোতা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, অতীতেও আইন পাসের জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা করতে হয়েছে।

তবে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, আমরা নির্বাচনে ভালো করব। তবে যদি জিততে না পারি, তাহলে সবকিছুতেই ভেটো দেব। শুধু ভেটো আর ভেটো।’

দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ট্রাম্প দুবার প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন। আর প্রথম মেয়াদে তিনি মোট ১০টি বিলে ভেটো দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কংগ্রেসে পাস হওয়া কোনো বিলে প্রেসিডেন্ট অসম্মতি জানালে তাতে ভেটো দিতে পারেন। তবে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করে বিলটি আইনে পরিণত করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

সাক্ষাৎকারে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘সুযোগ পেলে আমি আবারও নির্বাচনে লড়তে চাই। কিন্তু সংবিধানের ভাষা এ বিষয়ে খুবই স্পষ্ট।’

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।

এদিকে মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে।

বর্তমানে প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকান পার্টি। অন্যদিকে, এ কক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায় ডেমোক্র্যাটরা। সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের আর মাত্র তিনটি আসন প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন ও রাজনৈতিক কার্যক্রম কতটা সহজ হবে।

আন্তর্জাতিক থেকে আরও

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইলবিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।… ১ দিন আগে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দামইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তেহরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম · আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাঁদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা কংগ্রেসের এক বা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলেও মন্তব্য করেছেন।

ফটোকার্ড

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের
সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের
সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

শিরোনাম