১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০৮.৯৪ -৪.১০ | DS30: ২,০৬০.৪৬ -৮.১৭ | লেনদেন: ৪,৩৩৭.০৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০৮.৯৪ -৪.১০
সারাদেশ

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার নহাটা ইউনিয়নের মোবারকপুর ও পানিঘাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মারুফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবারকপুর ও পানিঘাটা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও চন্নু বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় রাজনীতিতে নজরুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আইনজীবী নিতাই রায় চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে, চন্নু বিশ্বাস যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সমর্থক বলে পরিচিত।

‘স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবারকপুর ও পানিঘাটা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও চন্নু বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।’

— জি বাংলা ডেস্ক

পূর্বশত্রুতা ও দীর্ঘদিনের দলাদলির জেরে নজরুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হন।

আরও পড়ুন ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের সারাদেশ ১ ঘণ্টা আগে

সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম অভিযোগ করেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বাবা আক্কাসের নেতৃত্বে পার্শ্ববর্তী পানিঘাটা এলাকা থেকে বহিরাগত লোকজন এনে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, হামলাকারীরা গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে মালামাল লুট করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মাগুরার মহম্মদপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
  • মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার নহাটা ইউনিয়নের মোবারকপুর ও পানিঘাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
  • স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবারকপুর ও পানিঘাটা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও চন্নু বিশ্বাসের সমর্থকদের মধ…
  • পূর্বশত্রুতা ও দীর্ঘদিনের দলাদলির জেরে নজরুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানতে চন্নু বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

 নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনার নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনারনবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজি মীর আশরাফ আলীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ… ১৪ ঘণ্টা আগে  ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা তৎকালীন রাজনৈতিক অস্থিরতার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তি এবং রাষ্ট্রের নতুন… ১৪ ঘণ্টা আগে রাজধানীর কালশীতে ককটেল বিস্ফোরণ রাজধানীর কালশীতে ককটেল বিস্ফোরণরাজধানীর মিরপুরের কালশী মোড়ে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর… ১ দিন আগে কক্সবাজারগামী পিকনিকের বাস খাদে, নিহত ২ কক্সবাজারগামী পিকনিকের বাস খাদে, নিহত ২চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মাদ্রাসাশিক্ষার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

৪ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম · সারাদেশ

মাগুরার মহম্মদপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

ফটোকার্ড

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

শিরোনাম