আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মাসুদ সাঈদী। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক—দুই দল এক হয়েছে।’
ভিডিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে। তাঁর বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, জামায়াতের আসনপ্রাপ্তি এবং সমালোচনা সহ্য করার সক্ষমতার প্রসঙ্গ।
আলাপকালে তারেক রহমান বলেন, জাপান সফরে আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতের ‘গুপ্তগিরি’ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায় না; বরং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে জামায়াতের অস্তিত্ব সংকট তৈরি হতো। এমনকি আওয়ামী লীগ সক্রিয় থাকলে জামায়াত এত আসনও পেত না বলে মন্তব্য করেন তিনি।
‘ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক—দুই দল এক হয়েছে।’ ভিডিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় আমজনতার দলের সদস্যসচিব মো.’
— জি বাংলা ডেস্ক
আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল। এসব দলের সমালোচনা করা যায় এবং তারা নিজেদের ভুল দ্রুত স্বীকার করতেও জানে। তাদের ভুল ধরিয়ে দিলে শাস্তির মুখে পড়তে হয় না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির
অন্যদিকে, জামায়াতের এক সংসদ সদস্যের ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে সমালোচনা করায় দলটি তা সহ্য করতে পারেনি বলে মন্তব্য করেন তারেক রহমান। তাঁর ভাষ্য, সমালোচনার জবাবে জামায়াত প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর মন বড় হয়।
মূল বিষয়গুলি
- আমজনতার দলের সদস্যসচিব মো.
- ভিডিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় আমজনতার দলের সদস্যসচিব মো.
- আলাপকালে তারেক রহমান বলেন, জাপান সফরে আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।
- আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল।
তারেক রহমানের এই বক্তব্যের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মাসুদ সাঈদী লেখেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক—দুই দল এক হয়েছে।’






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।