‘ফেউ কমপ্লিট সাগা’ আসছে ১১ নভেম্বর, উন্মোচিত হলো টিজার
দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় এপার বাংলা থেকে অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। শরণার্থী হয়ে যাওয়া নিম্নবর্ণের (নমঃশূদ্র) হিন্দুদের একটি অংশ আশ্রয় নেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার দ্বীপ মরিচঝাঁপিতে। সরকারি আশ্বাসে সেখানে বসতিও গড়ে তোলে তারা।
তবে সেই আশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করা হয়নি। ভোটের রাজনীতিতে ব্যবহারের অভিযোগের পর ভোট শেষ হতেই শুরু হয় উদ্বাস্তু উচ্ছেদ অভিযান। মরিচঝাঁপিতে খাবার ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া, ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া এবং নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তৎকালীন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
[feu_complete_saga_6]
‘এটি দেখার পর তাঁরা আসল রোমাঞ্চ উপভোগ করতে পারবেন বলে আশা করছি।’ [feu_complete_saga_7] সিরিজটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রন্তিক দীপু, আমিরুল ইসলাম…’
— বিনোদন ডেস্ক
১৯৭৯ সালের ১৬ মে মরিচঝাঁপি উদ্বাস্তুশূন্য হয়। সরকারি হিসাবে সেখানে নিহতের সংখ্যা মাত্র দুজন হলেও বিভিন্ন সূত্রে মৃতের সংখ্যা হাজার ছাড়ানোর দাবি করা হয়। সেই ইতিহাস দৃশ্য মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান। তাঁর নির্মিত ওয়েব সিরিজের নাম ‘ফেউ’। গত বছরের ২৩ জানুয়ারি মুক্তি পায় সিরিজটির প্রথম পর্ব। এবার আসছে দ্বিতীয় অধ্যায় ‘ফেউ কমপ্লিট সাগা’।
আরও পড়ুন
প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?
প্রথম সিজন শেষে দর্শকদের মনে প্রশ্ন ছিল—সুনীল কি আদৌ বেঁচে আছে, নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে মারা গেছে? সুন্দরবনের মৌয়াল থেকে জলদস্যু বাহিনীর সর্দার হয়ে ওঠা মার্শাল (মোস্তাফিজুর নূর ইমরান) কি পারবে নিজের অধিকার আদায় করতে? ‘ডুমুরঝাঁপি’র মানুষগুলো কি আশ্রয় পাবে? নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান জানান, ‘ফেউ কমপ্লিট সাগা’তে এসব প্রশ্নের উত্তর মিলবে। পাশাপাশি একটি নির্দিষ্ট জনপদের ভূরাজনীতির নানা দিকও স্পষ্ট হবে।
মূল বিষয়গুলি
- দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় এপার বাংলা থেকে অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন।
- তবে সেই আশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করা হয়নি।
- [feu_complete_saga_6]
- ১৯৭৯ সালের ১৬ মে মরিচঝাঁপি উদ্বাস্তুশূন্য হয়।
নয় পর্বের সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ১১ নভেম্বর রাত ১২টায়, অর্থাৎ ১২ নভেম্বরের প্রথম প্রহরে। গত ৩ নভেম্বর রাতে প্রকাশিত হয়েছে সিরিজটির টিজার। সেখানে ইংরেজিতে একটি সংলাপ শোনা যায়, যার বাংলা অর্থ—‘আমি তোমাকে আগেই বলেছিলাম, জঙ্গলের নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। সেই নিয়ম ভাঙলে সমস্যায় পড়তে হয়।’ সংলাপ ও দৃশ্যের বিন্যাসে টিজারটি দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
[feu_complete_saga_5]
নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান বলেন, ‘প্রথম সিজনে আমরা গল্পটির ভিত্তি ও ইতিহাস খুব বিশদভাবে তৈরি করেছিলাম। এবার গল্পটি একটি পূর্ণাঙ্গ অবয়ব পাচ্ছে। “ফেউ কমপ্লিট সাগা” দেখলে দর্শক পুরো গল্পটি স্পষ্টভাবে বুঝতে পারবেন। এমনকি যাঁরা প্রথম সিজন দেখেননি, তাঁরাও এটি দেখে কোনো অসম্পূর্ণতা বোধ করবেন না। বলতে গেলে, আলাদা করে প্রথম সিজন বলে আর কিছু থাকছে না; “ফেউ কমপ্লিট সাগা”ই ফেউয়ের আসল ও পূর্ণাঙ্গ গল্প।’
নির্মাতা আরও বলেন, ‘এটি শতভাগ দেশি গল্পের সিরিজ। এ গল্পে দক্ষিণবঙ্গের বীরত্বগাথা ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় এক বছর খুলনা বিভাগের চালনা, বটিয়াঘাটা, বাজুয়া, মোংলা, খুলনা ও সাতক্ষীরায় শুটিং হয়েছে।’
‘ফেউ কমপ্লিট সাগা’র অন্যতম আকর্ষণ সুনীল ও মার্শাল চরিত্রের পরিণতি। চরিত্র দুটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মোস্তাফিজুর নূর ইমরান।
মার্শাল চরিত্র নিয়ে নূর ইমরান বলেন, ‘মার্শাল একজন প্রকৃত সংগ্রামীর প্রতিচ্ছবি। তার লুক, পোশাক, শারীরিক ভাষা ও আচরণে দারুণ গভীরতা রয়েছে। পুরো কাজটির অভিজ্ঞতা ছিল দারুণ। অবশেষে দর্শক পুরো গল্পটি দেখতে পাবেন। এটি দেখার পর তাঁরা আসল রোমাঞ্চ উপভোগ করতে পারবেন বলে আশা করছি।’
[feu_complete_saga_7]
সিরিজটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রন্তিক দীপু, আমিরুল ইসলাম ও আবিদ মল্লিক। এ ছাড়া খুলনা, বাগেরহাট ও বটিয়াঘাটার শতাধিক স্থানীয় শিল্পীও অভিনয় করেছেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।